ধর্মনিরপেক্ষ বাম রাজ্যে ঈদে ছাড় লকডাউনে! বিতর্কের মুখে বিজয়ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধর্মনিরপেক্ষ বাম রাজ্যে ঈদে ছাড় লকডাউনে! আর তাই নিয়েই এবার বিতর্কের মুখে পিনরাই বিজয়ন। এই মুহুর্তে দেশের করোনার বাড়বাড়ন্ত কম হলেও ভাবনা বাড়িয়েছে কেরল। সঙ্গে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যও। করোনার প্রথম দফায় যেখানে দেশের কাছে মডেল হয়েছিল কেরল সেই বিজয়নের রাজ্যেই এবার পরিস্থিতি হাতের বাইরে।

আরও পড়ুনঃ নমোর ঘরেও মমতা দিদি! ২১ এর বক্তৃতা দিয়েই গুজরাটে ঢুকছেন মমতা

রাজ্য জুড়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে লাগু হয়েছে লকডাউন। তার মধ্যেই নয়া বিতর্ক ছড়িয়েছে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায়। বকরিঈদ উপলক্ষ্যে লকডাউনের মধ্যেও আগামী ১৮, ১৯ এবং ২০ জুলাই লকডাউন শিথিল করার কথা বলেছেন তিনি।

অর্থাৎ রাজ্য জুড়ে কড়া লকডাউন থাকলেও ওই তিনদিন খোলা থাকবে কেরলের বাজার ঘাট। একই সঙ্গে জানানো হয়েছে ঈদ উপলক্ষ্যে একই সঙ্গে ৪০ জন মানুষ ধর্মীয়স্থান গুলিতে গিয়ে প্রার্থনা করতে পারবেন। তাতেই শুরু হয়েছে বিতর্ক। যেখানে দেশের মধ্যে করোনা সংক্রমণ নিয়ে ভাবনা বাড়াচ্ছে কেরল সেখানেই ঈদ উপলক্ষ্যে লকডাউনের শিথিলতা নিয়ে সরব হয়েছে বিরোধী দল গুলি।

ধর্মনিরপেক্ষ বাম রাজ্যে ঈদে ছাড় লকডাউনে! পরপর তিনদিন খোলা থাকবে বাজার-হাট। 

ধর্মনিরপেক্ষ বাম রাজ্যে ঈদে ছাড় লকডাউনে! বিতর্কের মুখে বিজয়ন
ধর্মনিরপেক্ষ বাম রাজ্যে ঈদে ছাড় লকডাউনে! বিতর্কের মুখে বিজয়ন

প্রশ্ন উঠছে এদিকে নিজেদের ধর্মনিরপেক্ষ বলে থাকে বামদল। সেখানে বকরিঈদ উপলক্ষ্যে দেশের একমাত্র বাম শাসিত রাজ্য কেরল কিভাবে এই সিদ্ধনাত নিয়েছে  তা নিয়ে জোর চর্চা রাজনীতির অন্দরে। গেরুয়া শিবিরের নেতাদের কথায়, কেরল সরকার লকডাউনের বৈজ্ঞানিক পদ্ধতি মানছে না। বকরিদ এল আর অমনি লকডাউনে ৩ দিন ছাড় ঘোষণা করে দেওয়া হল। তাঁরা বলছেন বৈজ্ঞানিক পদ্ধতি মেনে কাজ করুন। আইসিএমআর এবং ভারত সরকারের গাইডলাইন মেনে চলুক সব রাজ্য। তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে দেশে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন