নমোর ঘরেও মমতা দিদি! ২১ এর বক্তৃতা দিয়েই গুজরাটে ঢুকছেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নমোর ঘরেও মমতা দিদি! এই মুহুর্তে রাজনীতিতে বেশ বড়ো চমক গুজরাটি ভাষায় মমতার ২১ এর জুলাইয়ের পোস্টার। অর্থায় ভার্চুয়ালি এবার মোদি-শাহের গড়ে পদার্পন করছেন তৃণমূল সুপ্রিমো। ২৪ এর লোকসভার ভোটের আগেই বাংলায় যেভাবে মোদি-শাহ সহ সকল কেন্দ্রের নেতাদের এক প্রকার ভালো ব্যবধানে দূরে থামিয়ে দিয়ে নিজের কুর্শিতে ফিরেছেন মমতা।

আরও পড়ুনঃ লাগামছাড়া জ্বালানি মূল্য, প্রতিবাদে সাইকেলে সংসদে যাবেন তৃণমূলের এমপি রা।

তাতে দেশের বাকি বিজেপি বিরোধী দলগুলি ভরসা ফিরে পেয়েছে, কোমর বাঁধছে ২৪ এর লড়াইয়ের। এদিকে দেশের রাজধানীতে বিরোধী দলের অন্যতম মুখ হিসেবে মমতা দিদির নাম উঠে আসায় বাংলা থেকে স্লোগান উঠেছে ‘দিদি এবার PM হবে’ থেকে ‘বাঙালি প্রধানমন্ত্রী’ সহ একাধিক।

নমোর ঘরেও মমতা দিদি! সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, গুজরাত প্রদেশ গুজরাটি ভাষায় পোস্টার বানিয়েছে মমতার বক্তৃতার। 

নমোর ঘরেও মমতা দিদি! ২১ এর বক্তৃতা দিয়েই গুজরাটে ঢুকছেন মমতা
নমোর ঘরেও মমতা দিদি! ২১ এর বক্তৃতা দিয়েই গুজরাটে ঢুকছেন মমতা

ঠিক এই পরিস্থিতিতে একেবারে নমোর ঘরেও মমতা দিদি। ২১ এর শহিদ দিবস নিয়ে বড়ো মাপের পরিকল্পনা করেছে বাংলার শাসক দল। প্রথম বার দিল্লির রাজপথে শোনা যাবে ‘বাংলার মেয়ের’ ভাষণ। বসানো হবে একাধিক জায়ান্ট স্ক্রিণ। তবে তৃণমূল সূত্রে আগেই জানানো হয়েছিল শুধু দিল্লি নয় রাজ্যের আরও কয়েকটি রাজ্য একই সঙ্গে শুনবে মমতা বক্তৃতা।

সেই মতো জয়ললিতার দেওয়ালে আঁকা হয়েছে ‘আম্মা মমতা’এর ছবি। বিপ্লব দেবের রাজ্য থেকে তৃণমূলের প্রতিনিধিরা কলকাতায় এসে বৈঠক করেছেন, জায়ান্ট স্ক্রিনের হিসেব সহ নয়া পোস্টার সব নিয়ে তৈরি তাঁরা। সঙ্গে আসাম ঝাড়খন্ডেও থাকবে দিদির ভার্চুয়ালি উপস্থিতি। তবে এসবের পরে এবার নমোর ঘরেও মমতা দিদি!। গুজরাটের ৩৩ টি জেলার মধ্যে ৩২ টি জেলায় শোনা যাবে মমতার কথা। ছাপানো হয়েছে পোস্টার। বাংলায় এসে মোদি শাহ অনেক বক্তব্য রেখেছেন ভোটের আগে। এবার তাঁদের রাজ্যের মানুষ মমতার কথা কতটা শোনেন সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন