নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েক বছর ধরেই বিজয়-তমন্নার প্রেম নিয়ে গুঞ্জন রটছিল। দুই তারকা নাকি বহুকাল প্রেমের পর এবার সাত পাঁকে বাঁধা পরতে চলেছে। এর আগে বহুবার বহু জায়গায় তারা একসঙ্গে ধরা পড়েছিলেন। কিন্তু কোনদিনও প্রকাশ্যে তারা তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেনি। তবে এবার অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ বিরল রোগের কবলে পরেও পেশাকে অবহেলা করেননি সামান্থা, অবশেষে মুখ খুললেন


যানা যায় যে তারা একসঙ্গে ‘লাস্ট স্টোরিজ ২’ তে কাজ করতে গিয়েই দুজন দুজনের প্রেমে পড়েছিলেন। সেখানেই তাদের বন্ধুত্ব শুরু হয় তার পর বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেমে পরিনতি পায়। অভিনেত্রী এই ব্যাপারে বলেন “বিয়ে হল একটা বিশাল বড় ব্যাপার। একটা বিয়েতে প্রচুর দায়িত্ব থাকে, আয়োজন থাকে। বিয়ে মানে শুধু একে অপরের সাথে থাকা নয় আরও অনেকগুলি বিষয় জড়িত তার সাথে”

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘লাস্ট স্টোরিজ ২’। আপাতত ছবির প্রচার নিয়েই ব্যাস্ত তিনি। এই ছবির প্রথম ঝলক ইতিমধ্যে সামনে এসেছে। যা দেখার পর দর্শকরা আরও বেশী উৎসাহিত হয়ে পড়েছে। কারন এই সিরিজে দুই অভিনেতা এবং অভিনেত্রীকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।
চারহাত এক হতে চলেছে বিজয়-তমন্নার! কি জানালেন অভিনেত্রী?
এর আগে কখনও তমন্নাকে কোন সিনেমা বা ছবিতে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া যায়নি। কিন্তু এই সিরিজের জন্য তিনি তার দুই দশকের প্রতিজ্ঞা ভেঙ্গে দিলেন। যদিও তার কারন আগে তিনি জানিয়েছেন। বাঙালি পরিচালক সুজয়ের সাথে কাজ করতে পারবেন বলেই নাকি তিনি অন্তরঙ্গ দৃশ্যে কাজ করতে রাজি হন। কিন্তু তা বিশ্বাস করতে নারাজ দর্শকেরা। অনেকে আবার ভাবছেন তমন্না বিপরীতে বিজয় আছে বলেই হয়ত তিনি রাজি হয়েছেন এই ঘনিষ্ঠ দৃশ্যে।









