নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী সামান্থা বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত ছিলেন বহুকাল ধরে সে কথা প্রায় অনেকেই জানেন না। তবে এই বিরল রোগের কবলে পরেও কখনও তিনি বিশ্রাম নেন নি। তার পেশাতে তিনি অনড় ছিলেন। তবে এই বিষয়ে সামান্থাকে খুব একটা মুখ খুলতে দেখা যায় নি।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৬ জুন, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী


প্রায় এক বছর ধরে তিনি মায়োসাইটিস নিয়ে ভুগেছিলেন। অবশেষে এতটা লড়াইয়ের পর তিনি তা নিয়ে মুখ খুললেন। তবে অভিনেত্রী জানান তাকে এই রোগ যতটা না ভুগিয়েছে তার থেকে বেশী শক্তিশালী করে তুলেছে। এই একটা রোগ প্রায় তার জীবনের সমীকরণ পালটে দিয়েছে। তবে অভিনেত্রী জানাচ্ছেন তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন নি। চিকিৎসা চলছে এখনও।

তবে এখন আগের থেকে অনেকটা সুস্থ রয়েছেন তিনি। একটা সময় এই রোগের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন তিনি। কারন মায়োসাইটিস একটি বিরল রোগ এই রোগ থেকে সুস্থ হয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগে। তবে এই রোগ সারার অবস্থায় তিনি বসে থাকেন নি। অসুস্থ শরীর নিয়েই ক্রমাগত কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি রাজ এবং ডিকে’র ‘সিটাডেল’ সিরিজের শুটিং শেষ হল তার।
বিরল রোগের কবলে পরেও পেশাকে অবহেলা করেননি সামান্থা, কাজ নিয়েই ব্যাস্ত তিনি

সম্প্রতি তিনি তার সমাজ মাধ্যমে একটি পোস্টে লেখেন “এক বছর হয়ে গেল রোগ ধরা পড়েছে। আমি এখন নতুন জীবনে মানিয়ে নিয়েছি অনেকটা। আমাকে ডাক্তার নুন এবং চিনি খেতে বারন করেছে। খাবারের বদলে একগাদা ওষুধ দিয়েই পেট ভরাচ্ছি আজকাল। হঠাৎ করে সব কিছু বন্ধ করে দিয়ে অন্য নিয়মে অভ্যস্ত হচ্ছে আমার শরীর। মানসিক টানাপড়েনেও বিধ্বস্ত হয়েছি তবে ভেঙ্গে পড়িনি।”









