নজরবন্দি ব্যুরোঃ প্রতিক্ষার অবসান, স্পুটনিক ফাইভ কার্যকরী করোনা ভ্যাকসিন। তাই আগামী সপ্তাহ থেকেই জনসাধারণের টিকাকরণ শুরু করা হোক। বুধবার এমনই নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন।
আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার’ – স্বাস্থ্য সাথী নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা স্বাস্থ্য দফতরের।


সমস্ত রাশিয়ান নাগরিক বিনামূল্যে ভ্যাকসিন পাবেন বলেই ঘোষণা করেন পুতিন। এর আগে ব্রিটেন ফাইজার ও বায়োএনটেকের মতো ভ্যাকসিনকে ছাড়পত্র দিতেই রাশিয়া স্পুটনিক নিয়ে পদক্ষেপ নিতে শুরু করে । এদিকে, আগামী সপ্তাহ থেকেই রাশিয়ায় টিকাকরণ শুরু হলে আন্তর্জাতিক বাজার তা কবে হাতে পাবে?
আন্তর্জাতিক বাজারে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিকের মূল্য ৭৪০ টাকা ভারতীয় মূল্যে। এটি একটি ডোজের দাম। যার দাম আমেরিকায় ১০ ডলার। জানা গিয়েছে, আগামী বছরের শুরুতে অর্থাত্ জানুয়ারিতেই বিদেশে বাজারে পৌঁছে যাবে এই কোভিড প্রতিষেধক।
প্রতিক্ষার অবসান, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (RDIF) তরফে বলা হয়েছে, রাশিয়ার এই করোনার টিকা ভারত-সহ একাধিক দেশে প্রস্তুত করা হবে। যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে তা পৌঁছে দেওয়া যায়।









