নজরবন্দি ব্যুরোঃ ‘দুয়ারে সরকার’ – স্বাস্থ্য সাথী নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা স্বাস্থ্য দফতরের। শুরুতেই হিট হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের দুয়ারে দুয়ারে সরকার! প্রথম ২ দিনেই জমা পড়েছে প্রায় ৬ লক্ষ আবেদন। আগামী বিধানসভা নির্বাচনের আগে ১ ডিসেম্বর থেকে মমতার বৃহত্তম জনসংযোগ প্রকল্প ‘দুয়ারে সরকার’ চালু হয়েছে। যা জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে। আর এই প্রকল্পের মাধ্যমে শুরুতেই মানুষ স্বাস্থ্যসাথীর মত স্বাস্থ্য বিমা পাচ্ছেন, যা সাড়া ফেলেছে জনগনের মধ্যে।
আরও পড়ুনঃ ধাক্কা খেল বিজেপি আইটি সেল, প্রধানের পোস্টকে বিকৃত আখ্যা দিল স্বয়ং টুইটার


‘দুয়ারে সরকার’ – স্বাস্থ্য সাথী নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা স্বাস্থ্য দফতরের। আজ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর জানিয়েছে, “পশ্চিমবঙ্গের সকল উপযুক্ত নাগরিককে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। নিজেদের নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দুয়ারে সরকার শিবিরে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর এই বিপুল উৎসাহের কথা জানিয়ে টুইটে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং সরকারি পরিষেবার সুযোগ নিতে সবাই আরও বেশি করে প্রশাসনিক ক্যাম্পে যেতে অনুরোধ করেছেন।এ টা রাজ্যবাসীর নিজস্ব অধিকার বলে দাবি করে সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে মোট চার দফায় কোন কোন সময়ে ক্যাম্প বসবে, টুইটারে এ দিন তা-ও রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন তিনি।







