ধাক্কা খেল বিজেপি আইটি সেল, প্রধানের পোস্টকে বিকৃত আখ্যা দিল স্বয়ং টুইটার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধাক্কা খেল বিজেপি আইটি সেল, প্রধানের পোস্টকে বিকৃত আখ্যা দিল স্বয়ং টুইটার ।বর্তমানে যোগাযোগ ও মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হল টুইটার। এবার সেই টুইটারে বড়সড় ধাক্কা খেল বিজেপির আই টি সেল। আন্তর্জাতিক এই সামাজিক মাধ্যম কঠোর অভিযোগ তুলেছেন বিজেপি আই টি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে। যেমন তারা কিছুদিন আগেই তুলেছিল বিদায়ী আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দু অমিত মালব্যর পোস্ট করা একটি ভিডিও।

আরও পড়ুনঃ১৪টি ভাষা জেনেও অহঙ্কার নেই মুখ্যমন্ত্রীর, গুলবাজ আখ্যা দিলেন সুজন!

যাকে তারা ম্যানুফ্যাকচারড বলে তকমা দিয়েছে। কৃষি আন্দোলনকে ঘিরে পোস্ট করা ওই ভিডিও আসলে বিকৃত বলে জানিয়েছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।সত্যিকে লুকোনোর জন্য কোনও ভিডিয়োকে যদি এডিট করে পোস্ট করা হয়, তবে তা ইউজারদের জানানোর নিয়ম রয়েছে ট্যুইটারের। সম্প্রতি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা গিয়েছে যে এক বিক্ষোভরত প্রবীণ কৃষককে মারতে যাচ্ছে পুলিশ।সেই ছবির জবাব দিয়ে মালব্য একটি ভিডিয়ো ক্লিপ ট্যুইটারে পোস্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে পুলিশকর্মীটি ওই কৃষককে মারছেন না।

তিনি ভিডিয়োটি পোস্ট করার পরই নানা ফ্যাক্ট চেকিং দল এর সত্য অনুসন্ধান শুরু করে। তখনই প্রকাশ্যে আনা হয় পুরো ভিডিয়োটি। যেখানে স্পষ্ট দেখা গিয়েছে, ওই বৃদ্ধকে পুলিশকর্মীটি বেধড়ক লাঠিপেটা করছেন। গত কয়েকদিন ধরে কৃষি আইনের বিরোধিতা করে দিল্লির সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ভিডিয়োটি সেই বিক্ষোভেরই।ফ্যাক্ট চেক টিম তথ্য অনুসন্ধান করে জানায়, ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিক্ষোভরত অন্যান্য কৃষকদেরও মারছিলেন দুই নিরাপত্তা রক্ষী। তবে সেই ভিডিয়োর থেকে মাঝের একটি অংশ ক্রপ করে পোস্ট করেছেন অমিত মালব্য। যেখানে বৃদ্ধকে মারার ফুটেজ নেই।

ধাক্কা খেল বিজেপি আইটি সেল, প্রধানের পোস্টকে বিকৃত আখ্যা দিল স্বয়ং টুইটার ।অর্থাত্‍‌ বিক্ষোভরত কৃষকদের উপর নিরাপত্তা রক্ষীরা বলপ্রয়োগ করেনি, এটা প্রমাণ করতেই মালব্য ক্রপ করা ভিডিয়ো ব্যবহার করেছেন বলে জানান ফ্যাক্ট চেক টিমগুলি।এই প্রসঙ্গেই বলা যায় গতকাল কেন্দ্র কৃষক আলোচনায় কোন রফা মেলেনি।আগামিকাল ৩ তারিখ পরবর্তী বৈঠক অব্দি আন্দোলন চলবে বলেই জানিয়েছে তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন