নজরবন্দি ব্যুরো: ভ্যাকসিন ভাঁওতা! এই মুহুর্তে গোটা বাংলা জুড়ে আলোচনা এবং আতঙ্কের বিষয় হলো এই একটি ঘটনা। সাংসদ অভিনেত্রীর ভ্যাকসিনেসন এবং তাতে সন্দেহ প্রকাশ হওয়ায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পান্ডা দেবাঞ্জন দেব ধরা পড়েছিল সেদিনই। কিন্তু রহস্য তৈরি হচ্ছে তার পর থেকেই।
আরও পড়ুনঃ নূন্যতম ভাড়া হোক ১০, কোভিড স্পেশ্যাল ফেয়ার ছাড়া বাস চালাতে নারাজ মালিকরা
যত বেলা গড়াচ্ছে, দিন কাটছে পুলিশি তদন্তে উঠে আসছে চোখ কপালে করা তথ্য। ভুয়ো ভ্যাকসিন থেকে ভুয়ো IAS পরিচয়, মিথ্যে বলে কর্মী নিয়োগ থেকে পুরসভার নামে দেহরক্ষী। এই মুহুর্তে হিমশিম খাচ্ছে সকলেই এই জালিয়াতির জল গোটাতে। যেভাবে প্রতি নিয়ত নতুন নতুন এবং থমকে দেওয়া তথ্য উঠে আসছে তাতে হতবাক সকলেই। অতঃপর এই ঘটনার তদন্তে আসরে নামছে ইডি
ঘটনা প্রকাশে আসার প্রথম দিন থেকেই বাম বিজেপি সকলেই নিরপেক্ষ তদন্তের দাবি করে এসেছে। ভুয়ো IAS এর সঙ্গে শাসক দলের একাধিক নেতা নেত্রীর ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই সমগ্র জালিয়াতিতে মুখ্যমন্ত্রী যোগের কথা বলেছে উভয় বিরোধী দল। তবে গতকাল নবান্ন বৈঠক থেকে এই ঘটনায় প্রথম বার মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট এবং কড়া ভাষায় জানিয়েছেন ঘটনায় জড়িত কাউকে রেয়াত নয় কোনোভাবেই। এমনকি এই ধরনের প্রতারকদের সন্ত্রাসবাদী বলেছেন তিনি।
ভ্যাকসিন ভাঁওতা! শুভেন্দু থেকে দিলীপ ঘোষ প্রথম থেকেই দাবি করেছিলেন কেন্দ্রীয় কোনো সংস্থা তদন্ত করুক এই ভুয়ো মামলার। এবার সেই তদন্তভার হতে তুলে নিলো এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। ইতিমধ্যে দেবাঞ্জনের নামে কোনো থানায় কটি মামলা আছে, সেগুলি কিসের ওপর সহ একাধিক তথ্য চেয়ে গতকাল মেইল করা হয়েছে কলকাতা পুলিশকে।
এখনো পর্যন্ত পুলিশি তদন্তে যা কিছু উঠে এসেছে দেখতে চাওয়া হয়েছে সেগুলিও। সূত্রের খবর সমস্ত তথ্য খতিয়ে দেখে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হবে ধৃতের বিরুদ্ধে। এবং সেই অনুযায়ী বাকি তথ্য বিচার করে এগোবে মামলা।



