নজরবন্দি ব্যুরো: আজকাল কার দিনে কমবেশি সবারই ব্রণর সমস্যা থাকেই। কিন্তু সমস্যার হাত থেকে রেহাই পেতে বাজার থেকে কেনা অনেক রকমের জিনিসপত্র ব্যবহার করে থাকি আমরা। কিন্তু ওই সব জিনিস ব্যবহার করলেও কোনও ভাবেই রেহাই পাওয়া যায় না। তবে এবার ব্রণর সঙ্গে লড়তে ব্যবহার করুন এই ফলের খোসা। শুধু ব্রণর সমস্যাই নয়, তার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে এটি।
কোন ফল? কলা! কিন্তু কিভাবে কলার খোসা ত্বকের ওপর ব্যবহার করবেন? জেনে নিন..


১, প্রতিনিহত ত্বকের যত্ন নেওয়ার সময় থাকে না আমাদের কাছে। পাশাপাশি অনিয়মিত খাদ্যাভ্যাস ও পেটের একাধিক সমস্যার কারণে ব্রণের সমস্যা দেখা দেয়। এর হাত থেকে রক্ষা পেতে আপনি কলার খোসা সরাসরি ব্রণর ওপর লাগাতে পারেন। এর জন্য আপনাকে অন্তত ১ মিনিট কলার খোদাকে মুখে ঘষতে হবে। এরপর ওই অবস্থায় ৩০ মিনিট রেখে দিয়ে পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।

২, এছাড়াও আপনি ওটস ও কলার খোসা দিয়ে প্যাক বানাতে পারেন। এর জন্য প্রথমে কলার খোসাটিকে ভালোমতন ম্যাচ করে নিন। তাতে মেশান ওটস ও চিনি। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে নিন।



মুহুর্তের মধ্যে ব্রণর হাত থেকে মুক্তি পেতে চান? ব্যবহার করুন এই ফলের খোসা
৩, তাছাড়াও আপনি কলার খোসা ও লেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। এর জন্য প্রথমে কলার খোসা ব্লেন্ড করে নিন। তাতে মেশান লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে নিন।








