কূটনৈতিক বয়কটের পথে আমেরিকা, চিনে শীতকালীন অলিম্পিকে যোগ দেবে না বাইডেনের দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিনে হতে চলা শীতকালীন অলিম্পিক ২০২২-য়ে যোগ দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সোমবার এক বিবৃতি জারি করে জানিয়েছেন চিনের একের পর এক গণহত্যার ঘটনা ও জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে আমেরিকা। তাই অলিম্পিক গেমস চলাকালীন বেজিংয়ে কূটনীতিবিদদের পাঠানো হবে না।

আরও পড়ুনঃ ওমিক্রন ভ্যারিয়েন্টের মাঝেই কমল দেশের করোনা সংক্রমণ

আগামী ৪ থেকে ২০ ফেব্রিুয়ারি বেজিংয়ে অনুষ্ঠিত হতে চলেছে শীতকালীন অলিম্পিক্স। রাজধানী বেজিংয়ের পাশাপাশি হেইবেই প্রদেশের ঝ্যাংজিয়াকউ এবং পার্বত্য অঞ্চল ইয়াংকিঙে হবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। বেজিংই একমাত্র শহর যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন, দু’রকম অলিম্পিকেরই আসর বসবে। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে মার্কিন ক্রীড়াবিদদের অলিম্পিকে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে, তবে প্রশাসন গেমগুলিতে সরকারী কর্মকর্তাদের পাঠাবে না।

কূটনৈতিক বয়কটের পথে আমেরিকা, চিনে শীতকালীন অলিম্পিকে যোগ দেবে না বাইডেনের দেশ
কূটনৈতিক বয়কটের পথে আমেরিকা, চিনে শীতকালীন অলিম্পিকে যোগ দেবে না বাইডেনের দেশ

প্যারা অলিম্পিক গেমসের ক্ষেত্রেও একই নীতি নেবে আমেরিকা। উল্লেখ্য চিনে মুসলিমদের উপর অত্যাচারের চিনা কাহিনি নতুন নয়। তাদের কার্যত সব রকম সুযোগ সুবিধা থেকে দূরে রাখা হয়েছে। গণতান্ত্রিক অধিকারও নেই তাদের। মানবতার উপর আঘাত বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন দেশগুলো মেনে নিতে নারাজ। অলিম্পিক অংশগ্রহণ নিয়ে আলোচনা না হলেও মানবতার লঙ্ঘন নিয়ে কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রপতির।

কূটনৈতিক বয়কটের পথে আমেরিকা, চিনে শীতকালীন অলিম্পিকে যোগ দেবে না বাইডেনের দেশ

আমেরিকার জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা জ্যাক সুলিভান বলেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট সব সময় সোজা কথা বলা পছন্দ করেন। সামনে তাকান। ভবিষ্যতের জন্য ভাবেন। আর তাই উনি কোনও বার্তা দিতে চাইলে, তা থেকে পিছপা হন না।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত