চিনের বিরুদ্ধে ভারতের পাশে আমেরিকা, চলতি মাসেই আসছেন ডিফেন্স জেনারেল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিনের বিরুদ্ধে ভারতের পাশে আমেরিকা, চলতি মাসেই আসছেন ডিফেন্স জেনারেল। চিনা আগ্রাসনের বিরুদ্ধে ফের ভারতের পাশে দাড়ালো আমেরিকা। প্রতিনিয়ত বাড়ছে চিনা আগ্রাসন। শুধু ভারতেই নয় অন্যান্য প্রতিবেশী দেশগুলির দিকেও চিনের আক্রমণাত্মক মনোভাব প্রকাশ পাচ্ছে। এমন পরিস্থিতি ভারতের পাশে থাকার আশ্বাস দিল আমেরিকা।

আরও পড়ুনঃ একেবারে বাঙালি সাজে তৈরি মহাগুরু, আজই যোগ দিচ্ছেন BJP তে।

জানা গেছে, চিনা আগ্রাসনের বিরুদ্ধে চলতি মাসেই বৈঠক করতে চলেছে ‘QUDA’ ( Quadrilateral Security Dialogue)-এর প্রতিনিধি দেশগুলি। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিশেষ কমিটি গঠন করেছেন। এই বিশেষ কমিটি গঠনের উদ্দেশ্য, প্রতিবেশী দেশগুলি সম্পর্কে লালফৌজের আগ্রাসী মনোভাব ও তার নিরিখে আমেরিকার নীতি নির্ধারণ করা। কমিটির প্রধান হলেন পেন্টাগনের শীর্ষস্থানীয় সচিব কলিন কাহাল। শুক্রবার কলিন কাহাল প্রতিরক্ষা বিষয়ক কমিটির কাছে এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছেন।

কাহাল জানিয়েছেন, চিনা ফৌজের অগ্রাসী মনোভাব কারণে দিনে দিনে উত্তেজনা বাড়ছে ভারত-চিন সীমান্তে। এই পরিস্থিতিতে ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলির পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা। কাহাল জানিয়েছেন, ‘ প্রতিবেশী সহযোগী দেশগুলির পাশে আছি আমরা। ভারত একটি গুরুত্বপূর্ণ সহযোগী দেশ। প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই।’ চলতি মাসেই বৈঠকে বসতে চলেছে QUAD- এর সদস্য দেশ ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকার প্রতিনিধিরা।

চিনের বিরুদ্ধে ভারতের পাশে আমেরিকা, চলতি মাসেই আসছেন ডিফেন্স জেনারেল।এই বৈঠকের মূল বিষয় বস্তু দক্ষিণ চিন সাগরে চিনা আগ্রাসন। উল্লেখ্য, মার্চের শেষে এদেশে আসছেন মার্কিন ডিফেন্স জেনারেল লয়েড অস্টিন। আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ সচিব হলেন লয়েড অস্টিন। জানা গিয়েছে, তার ভারত সফরে আগামী চার বছরের দু’দেশের সম্পর্কের গতিপ্রকৃতি নির্ধারিত করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত