নজরবন্দি ব্যুরো: একেবারে বাঙালি সাজে তৈরি মহাগুরু, আজই যোগ দিচ্ছেন BJP তে। একেবারে বাঙালি সাজে তৈরি মহাগুরু, উপলক্ষ্যে বিজেপি ব্রিগেড। মোদীর মহা ব্রিগেডে যোগ দেওয়ার জন্যই গত কাল রাতেই শহরে এসে পৌঁছেছেন তিনি। একটু আগে পর্যন্ত গোটা রাজ্যবাসীর প্রশ্ন ছিল আজকে ব্রিগেডের মঞ্চ থেকে শুধুই কি বিজেপির হয়ে প্রচার করবেন তিনি, নাকি পাকাপাকি ভাবে যোগ দেবেন BJP তে।
আরও পড়ুনঃ “মানুষকে লুঠছে বিজেপি!” মেগা রবিবারের প্রথম টুইট তোপ মমতার।


উত্তর পাওয়া গেছে। আজই মোদীর সভা মঞ্চ থেকে বিজেপিতে যোগ দেবেন মিঠুন চক্রবর্তী। প্রসঙ্গত জল্পনার সূত্রপাত হয়েছিল দিন কয়েক আগেই, যখন মিঠুনের বাড়িতে গিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু সাক্ষাৎ শেষে মহাগুরু জানিয়েছিলেন নেহাতই সৌজন্যের এবং আধ্যাত্মিকতার আলোচনার সাক্ষাৎ ছিল।
তবে জল্পনা ওড়াতেও বেশি দিন নেয়নি তিনি। কয়েক দিন আগেই বিজেপির প্রস্তাবে সম্মতি জানিয়ে ব্রিগেডে আসার জন্য রাজি হয়েছিলেন। আর আজ একেবারে ধুতি পাঞ্জাবি পরে তৈরি মহাগুরু ব্রিগেডের পথে। সকলেই জানিয়েছিলেন মঞ্চে থাকবেন, বক্তব্য রাখবেন , এবং বাকি কিছু জল্পনা জিইয়ে রেখে বলেছিলেন ” কিছু একটা তো হবেই…”
একেবারে বাঙালি সাজে তৈরি মহাগুরু, আজই যোগ দিচ্ছেন BJP তে। এবার জানা গেলো আজই বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিচ্ছেন মিঠুন চক্রবর্তী। প্রশ্ন উঠছে তাহলে কোন পথে ভাবছে বিজেপি। কোথাও কি সৌরভ গঙ্গুলির প্ল্যান B হিসেবে বঙ্গ রাজনিতীতে আসছেন না তো মহাগুরু?









