বিচারপতিদের সংঘাতে পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি, কবে হবে চাকরি? এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন উচ্চ প্রাইমারি চাকরিপ্রার্থীরা। প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে প্রতিবাদ করার সময় তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। এই বিক্ষোভে সাময়িকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কলকাতা হাই কোর্টের সামনে।
প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেনের (Justice Soumen Sen) ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিকের মামলার শুনানি শুরু হলে সেই মামলা থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নেন বিচারপতি সেন। এই খবর চাউর হতেই হাই কোর্টের ‘বি গেট’-এর সামনে বিক্ষোভে ফেটে পড়েন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ, বিচারপতিদের দ্বন্দ্বের শিকার হচ্ছেন তাঁরা। মামলার শুনানি আটকে রয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
বিচারপতিদের দ্বন্দ্বে শুনানিতে বিলম্ব, কলকাতা হাই কোর্টে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
মেডিক্যাল ভর্তি মামলাকে কেন্দ্র করে শুরু হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাত। প্রথমে বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhay) এই মামলায় সিবিআই-কে তদন্তভার দিলে বিচারপতি সৌমেন সেন (Justice Soumen Sen) সেই নির্দেশ খারিজ করে দেন। এই সংঘাতের জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) হাত থেকে মামলা সরিয়ে দিয়েছে। শীর্ষ আদালতেই হবে এই মামলার শুনানি।
বিচারপতিদের দ্বন্দ্বে শুনানিতে বিলম্ব, কলকাতা হাই কোর্টে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
এই বিতর্কের মধ্যেই মঙ্গলবার কলকাতা হাই কোর্টের(Calcutta High Court) বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিকের মামলার শুনানি ছিল। সেখানে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhay) ও বিচারপতি সেনের (Justice Soumen Sen) বিতর্কের প্রসঙ্গে কথা বলতে গেলে উচ্চ প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি সেন। সেই নিয়েই হাই কোর্টে বিক্ষোভ দেখালেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।