দেশে চরম সংকটের পরিস্থিতিতে মাত্র ১ টাকায় অক্সিজেন সিলিন্ডার বিলি ব্যবসায়ীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে চরম সংকটের পরিস্থিতিতে মাত্র ১ টাকায় অক্সিজেন সিলিন্ডার বিলি ব্যবসায়ীর। দেশ জুড়ে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। একিসাথে দেশে অক্সিজেন সিলিন্ডারের হাহাকার দেখা যাচ্ছে। একের পর এক মৃত্যুর কারন ঘটছে শুধুমাত্র অক্সিজেনের অভাবে। এই অবস্থায় অক্সিজেনের অভাব মেটাতে একাধিক বৈঠক করছে কেন্দ্র।

আরও পড়ুনঃ প্রতিবেশী ভারত ধুঁকছে অক্সিজেনের অভাবে, সাহায্যের হাত বাড়াতে ইমরানকে আর্জি পাকিস্তানের জনগনের।

অক্সিজেনের কালোবাজারিও চলছে রমরমিয়ে। এমন অবস্থায় দেবদূতের মতো হাজির উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী। দেশে যখন চড়া দামে বিক্রি হচ্ছে অক্সিজেন তখন মাত্র ১ টাকায় অক্সিজেন সিলিন্ডার দিচ্ছেন মনোজ গুপ্তা নামক উত্তরপ্রদেশের হামিরপুরের ওই ব্যবসায়ী। রিমঝিম ইস্পাত ফ্যাক্টরি নামক এক কারখানার মালিক তিনি।গতবছর নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর থেকেই করোনা আক্রান্তদের সাহায্যার্থে যতটা সম্ভব চেষ্টা করেন তিনি।

এবার যখন এই করোনার অতিমারীতে অক্সিজেনের আকাল পড়েছে তখন নিজের কারখানা থেকে অক্সিজেন সিলিন্ডার ভরে দিচ্ছেন তিনি। যার ফলে প্রাণে বেঁচেছেন‌ একাধিক রোগী। এখনও পর্যন্ত প্রায় ৫০০ রোগী এই সুবিধে পেয়েছেন। যারা তাঁর কাছ থেকে রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার পেয়েছেন তারা মনোজবাবুকে ভগবান বলেই মনে করছেন। মনোজবাবু জানান, তাঁর কারখানা থেকে প্রত্যেকদিন হাজারটি সিলিন্ডারে অক্সিজেন দেওয়া সম্ভব। আর সেখান‌ থেকেই দেশে এই অক্সিজেনের আকালের সময় উচ্চবিত্ত নিম্নবিত্ত নির্বিশেষে সকলকে ভরসার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি।

দেশে চরম সংকটের পরিস্থিতিতে মাত্র ১ টাকায় অক্সিজেন সিলিন্ডার বিলি ব্যবসায়ীর। কালোবাজারির দিকেও সতর্ক মনোজবাবু। এখান থেকে ১ টাকার বিনিময়ে নিয়ে যাতে কেউ এগুলি বেশি দামে বিক্রি না করেন সেই জন্য ক্রেতাদের থেকে কোভিড পজিটিভ রিপোর্ট ও ডাক্তারের প্রেসক্রিপশন দেখছেন তিনি। পাশাপাশি আধার কার্ড জমা রাখছেন মনোজবাবু। প্রতিদিনই তাঁর কারখানার সামনে মানুষের লম্বা লাইন পড়ছে। পরিবারের সদস্যদের জন্য চাইছেন ‘একটু অক্সিজেন’। কঠিন পরিস্থিতিতে ভগবানের দূতের মত কিছু মানুষ সমাজকে বাঁচাতে এগিয়ে আসে। মনোজ তেমনই একজন মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত