নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অথচ উরফি জাভেদকে চেনে না এমন মানুষ নেই বললেই চলে। পেশায় অভিনেত্রী হলেও তাঁর পোশাক এবং ফ্যাশন সেন্সের জন্য প্রায়ই সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। কখনও সেলোটেপ, কখনও আবার সেফটিপিন দিয়ে পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন। এবার এমনই এক কীর্তি করে ফেললেন তাঁর বোন। স্বল্প পোশাক, সারা গায়ে চকোলেট মেখে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।
আরও পড়ুন: কৃতির প্রযোজনা সংস্থার নামের নেপথ্যে সুশান্তের স্মৃতি! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর
উরুশা জাভেদ, সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত নাম। অনুরাগীর সংখ্যা লাখ খানেক। তাঁর আরও একটি পরিচিতি আছে। তিনি ‘সোশ্যাল মিডিয়া সেনসেশন’ উরফি জাভেদের বোন। দুই বোনের সম্পর্ক বেশ ভাল। মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যায়। সাজ-পোশাক নিয়ে নিত্যনতুন পরীক্ষা করতে ভালোবাসেন উরুশা। তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেই পোস্ট ঘিরে শুরু হয় কটাক্ষ, কৌতুক। যদিও এই ট্রলিং বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তিনি। উরুশা নিজের মনমত চলতেই পছন্দ করেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন উরুশা জাভেদ। তাঁর পরনে রয়েছে স্বল্প পোশাক। গায়ে চকোলেট মাখানো। এই অবস্থায় বিভিন্ন ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন তিনি। এই পোস্টে ইতিমধ্যেই নেটিজেনদের নজরে চলে এসেছে। কমেন্ট বক্সে নানা মন্তব্য করছেন তাঁরা। দিন তিনেক আগে একটি রিল শেয়ার করেছিলেন উরুশা। সেই ভিডিওতে তাঁকে গায়ে চকোলেট মাখতে দেখা গিয়েছিল। সেখানেও তাঁর পরনে সেই একই পোশাক ছিল।
উরফি জাভেদ, উরুশা জাভেদ- দুই বোনই সমালোচনার শিকার। এক রক্ষণশীল পরিবারে জন্ম তাঁদের। উরফি একাধিক সাক্ষাৎকারে তাঁর ছোটবেলার কথা বলেছেন। উরফিকে বর্তমানে বিভিন্ন শো’তে দেখা যাচ্ছে। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’তে এক চমক ছিলেন তিনি। বেশ কিছু সময় আগে টুইট করে নিজের পোশাকের কারণে ক্ষমা চেয়েছিলেন উরফি। লিখেছিলেন, “ মানুষের মনে আঘাত করার জন্য আমি ক্ষমা চাইছি। আমার পোশাকের জন্যও ক্ষমা চাইছি। এবার থেকে এক বদলে যাওয়া উরফিকে দেখতে পারবেন আপনারা।”
দিদির ফ্যাশন সেন্স সমালোচিত, গায়ে চকোলেট মেখে নেটিজেনদের নজরে উরফির বোন










