Kriti Sanon: কৃতির প্রযোজনা সংস্থার নামের নেপথ্যে সুশান্তের স্মৃতি! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি অভিনয়ের বাইরে বলিউডের এক নতুন ক্ষেত্রে পা রেখেছেন কৃতি শ্যানন। প্রযোজনা সংস্থা চালু করার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। নাম রেখেছেন ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’। এদিকে এই নাম প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মনে ফিরে এসেছে সুশান্তের স্মৃতি। অনেকেই মনে করছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চিহ্ন ব্যবহার করেছেন কৃতি। এনিয়ে কী উত্তর দিলেন অভিনেত্রী?

আরও পড়ুন: রাজনীতিতে আসছেন অভিষেক! লোকসভা ভোটের প্রার্থীও হচ্ছেন, কিন্তু কোন দলের?

কৃতি শ্যাননের (Kriti Sanon) শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আদিপুরুষ’ ঘিরে বিতর্ক চরম মাত্রায় পৌঁছেছে। তার মাঝেই নিজের প্রযোজনা সংস্থার ঘোষণা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘আমি এই ম্যাজিকাল ইন্ডাস্ট্রিতে ৯ বছর স্বপ্ন বাস্তব হতে দেখছি। আমি শিশুদের মতো ছোট ছোট পা ফেলেছি, শিখেছি এবং আজকে এই অভিনেত্রী তৈরী হয়েছি।’ তিনি আরও লেখেন, ‘এবার আরও কিছু করতে হবে, আরও কিছু হতে হবে, আরও কিছু শিখতে হবে, আরও গল্প বলতে হবে। আরও গল্প যা আমার হৃদয় ছুঁয়ে যাবে এবং আশা করি আপনাদের হৃদয়ও ছুঁয়ে যাবে। বড় বড় স্বপ্ন সঞ্চিত হৃদয়ে ব্লু বাটারফ্লাই ফিল্মস শুরু করে আমি মাত্রা ছাড়া খুশি।’ তাঁর প্রযোজনা সংস্থায় মুক্তি পেতে চলেছে প্রথম ছবি ‘দো পাত্তি’। ‘দিলওয়ালে’র আট বছর পর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে কৃতি-কাজলকে।

কৃতির প্রযোজনা সংস্থার নামের নেপথ্যে সুশান্তের স্মৃতি! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

প্রযোজনা সংস্থার নাম নেটমহলে সুশান্তের স্মৃতি উসকে দিয়েছে। তাঁকে অনেক সময়েই নিজের পোস্টে নীল প্রজাপতি ব্যবহার করতে দেখা গিয়েছে। কৃতি শ্যানন (Kriti Sanon) ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’ নিয়ে বলেন, “প্রজাপতি তাঁর পছন্দের। নীল রং বেশ প্রিয়। বহুদিন ধরেই ইনস্টা বায়োতে রয়েছে। প্রজাপতি যেমন ‘স্লো বাট স্টেডি’ ভাবে বিকশিত হয় তাঁর কেরিয়ারও তেমন। নিজের সেরাটা সবসময় দিতে চান কৃতী। তাই ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’।

কৃতির প্রযোজনা সংস্থার নামের নেপথ্যে সুশান্তের স্মৃতি! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর
কৃতির প্রযোজনা সংস্থার নামের নেপথ্যে সুশান্তের স্মৃতি! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

২০১৭ সালে ‘রাবতা’ ছবিতে প্রথম এবং শেষবার একসঙ্গে দেখা যায় কৃতি শ্যানন ও সুশান্ত সিং রাজপুতকে। সেইসময় থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। শোনা যায়, দুজনে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, যদিও কেউই এবিষয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিজের মনের কথা ব্যক্ত করেন কৃতি। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার মনের একটা অংশ তোমার সঙ্গে চলে গিয়েছে। আর একটা অংশ সবসময় তোমাকে বাঁচিয়ে রাখবে।’ তাই নেটিজেনদের ধারণা, সুশান্তের স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই কৃতির প্রযোজনা সংস্থার নাম ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’।

কৃতির প্রযোজনা সংস্থার নামের নেপথ্যে সুশান্তের স্মৃতি! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

কৃতির প্রযোজনা সংস্থার নামের নেপথ্যে সুশান্তের স্মৃতি! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর
কৃতির প্রযোজনা সংস্থার নামের নেপথ্যে সুশান্তের স্মৃতি! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর