শিশু পাচারে ধৃত অধ্যক্ষ্যের সঙ্গে যোগ কেন্দ্রীয় মন্ত্রীর, চিত্র প্রমাণে ট্যুইট শশী পাঁজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিশু পাচারে ধৃত অধ্যক্ষ্যের সঙ্গে যোগ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই চিত্র প্রমাণে ট্যুইটারে কটাক্ষ রাজ্য সরকারের মন্ত্রী শশি পাঁজার। আজ সকাল থেকেই রীতিমত উত্তপ্ত বাঁকুড়া। জেলার মধ্যেই ঘটেছে শিশু পাচারের ঘটনা। গ্রেপ্তার হয়েছেন জওহর নবোদয়ের অধ্যক্ষ্য।

আরও পড়ুনঃ ঝটিকা সফর মমতার, ঘুরে দেখলেন ভবানীপুরের টিকা কেন্দ্র

শিশু পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাঁকুড়ার জওহর নবোদয়ের  স্কুলের প্রিন্সিপাল কে কে রাজোরিয়া সহ আরো পাঁচজন। ছাড়া ধৃতদের মধ্যে একজন স্কুলকর্মীও রয়েছেন, রয়েছেন চায়ের দোকানিও। অভিযুক্ত ঐ প্রিন্সিপাল রাজস্থানের বাসিন্দা। বিগত চার বছর ধরে তিনি বাঁকুড়ার এই বিদ্যালয়ের চাকুরীরত রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই শিশুকন্যাকে বেআইনিভাবে নিজের কাছে রেখে দিয়েছেন তিনি। এছাড়াও একাধিক বেআইনি কাজকর্মে জড়িত তিনি।

বাঁকুড়ার ১ নম্বর ব্লকের কালপাথর এলাকার এই বিদ্যালয়ের এই প্রিন্সিপালের কান্ডে ক্ষোভে ফুটছে স্থানীয়রা। স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জানান, স্কুলের পাশেই তাঁদের দলীয় কার্যালয়। গত রবিবার কর্মীরা দেখেছেন চার শিশুকে জোর করে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানে তোলা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঐ স্কুলের প্রিন্সিপাল।

ঘটনায় স্কুলের শিক্ষিকা-সহ আরও সাত জনকে গ্রেফতার করা হয়েছে। অধ্যক্ষ এবং এবং ধৃত এক শিক্ষিকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট পাঁচটি শিশুকন্যা। তারপর থেকেই রীতিমত শোরগোল পড়ে যায়। কয়েক ঘন্টার মধ্যেই ওই প্রিন্সিপালের সঙ্গে বিজেপির মন্ত্রীর যোগের ছবি প্রকাশে এসেছে সামাজিক মাধ্যমে। দিয়েছেন রাজ্যের নারী, শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

শিশু পাচারে ধৃত অধ্যক্ষ্যের সঙ্গে যোগ বাঁকুড়ার সাংসদের!

শিশু পাচারে ধৃত অধ্যক্ষ্যের সঙ্গে যোগ কেন্দ্রীয় মন্ত্রীর, চিত্র প্রমাণে ট্যুইট শশী পাঁজার
শিশু পাচারে ধৃত অধ্যক্ষ্যের সঙ্গে যোগ কেন্দ্রীয় মন্ত্রীর, চিত্র প্রমাণে ট্যুইট শশী পাঁজার

নিজের ট্যুইটার হ্যান্ডেলে ধৃত কমলকুমারের সঙ্গে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বাঁকুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ শিশু পাচারচক্রের সঙ্গে জড়িত। বিজেপি সাংসদ সুভাষ সরকারের সঙ্গে তাঁর এই সংযোগ উদ্বেগজনক। বিজেপি কি এই সব অপরাধীদের আশ্রয় দেয়?’

শিশু পাচারে ধৃত অধ্যক্ষ্যের সঙ্গে যোগ কেন্দ্রীয় মন্ত্রীর, যদিও পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কমলকুমার-সুভাষ প্রসঙ্গকে টেনে নিয়ে গিয়েছে দেবাঞ্জন কান্ডের দিকে। যেখানে দিন কয়েক আগেই ভূয়ো ভ্যাকসিন কান্ডের হোটা দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের একাধিক প্রথম সারির নেতাদের ছবি পাওয়া গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে এনে বিজেপির বক্তব্য এসব ছবি থেকে আদপে প্রমাণ হয়না কিছুই। কোন কারণ না পেয়ে এভাবেই গেরুয়া শিবিরকে কোনঠাসা করছে শাসক দল বলেই মত তাঁদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত