ঝটিকা সফর মমতার, ঘুরে দেখলেন ভবানীপুরের টিকা কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঝটিকা সফর মমতার। কাজের মাঝেই বা এক কাজ থেকে অন্য কাজে যাওয়ার মাঝেই ঢু মেরে যান একেক জায়গায়। এর আগেও বারবার আচমকাই হাজির হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন একাধিক জায়গার। আজ সোম সকালে আচমকা কাজের ফাঁকে গিয়ে হাজির হলেন নিজের পাড়ার টিকাকরণ কেন্দ্রে।

আরও পড়ুনঃ হাসপাতালের নামে টাকা তুলছেন উদয়ন! দিনহাটার মানুষের জন্য মিহিরকে ভাবতে ‘না’ TMC নেতার

সোমবার সকালে নবান্ন যাওয়ার পথেই ঝটিকা সফর মমতার, আচমকা নেমে পড়েন মাঝপথে। পথ বদলে  নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীঘটের একটি টিকাকরণ কেন্দ্রের গিয়ে হাজির হন। খতিয়ে দেখেন পরিস্থিতি। লাইনে সবাই ঠিক ভাবে দাঁড়িয়ে আছেন কিনা। তাঁদের সঙ্গে কথা বলেন কিছুক্ষণ। জানতে চান সুবিধা অসুবিধার কথা।

রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেই মমতা জানিয়েছিলেন এই মুহুর্তে তাঁর প্রধান লক্ষ্য কোভিড মোকাবিলা। কড়া নিয়ম কানুনে এখন রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে হলেও মাঝে জলঘোলা হয়েছে শহর কলকাতার বুকে চলতে থাকা ভুয়ো ভ্যাকসিন কান্ড নিয়েও।

ঝটিকা সফর মমতার, এবার থেকে মাঝে মাঝেই হানা দেবেন শহরের টিকাকেন্দ্র গুলিতে। 

ঝটিকা সফর মমতার, ঘুরে দেখলেন ভবানীপুরের টিকা কেন্দ্র
ঝটিকা সফর মমতার, ঘুরে দেখলেন ভবানীপুরের টিকা কেন্দ্র

তার পর থেকেই রাশ আরও কঠিন করেছেন মমতা। করোনা থেকে চাকরি, তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসে কোন বিষয়ে আর রাশ আলগা করতে চাইছেন না তিনি। মাঝে মাঝেই ঢু মেরে দেখে নিচ্ছেন চার পাশের পরিস্থিতি। সূত্রের খবর এবার থেকে মাঝে মধ্যেই ঝটিকা সফরে হাজির হবেন শহরের টিকা কেন্দ্র গুলিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন