হাসপাতালের নামে টাকা তুলছেন উদয়ন! দিনহাটার মানুষের জন্য মিহিরকে ভাবতে ‘না’ TMC নেতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাসপাতালের নামে টাকা তুলছেন উদয়ন! আজ দিনহাটার প্রাক্তন বিধায়ক, তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামি। দিনহাটার শিশু মঙ্গল সমিতির রশিদ ছাপিয়ে টাকা তুলছেন উদয়ন, মিহিরের এই অভিযোগ এক কথায় মেনে নিয়েছেন প্রাক্তন বিধায়ক।

আরও পড়ুনঃ বিরোধী বিক্ষোভের ড্যামেজ কন্ট্রোল, মহিলা-কৃষক-দলিত ইস্যুকে এগিয়ে দিলেন মোদি

তাঁর কথায় দিনহাটা শিশু মঙ্গল সমিতির সরকারি রেজিস্ট্রেশন নেই, তবে সেখানের উদ্যোগে তোলা টাকাই দেওয়া হচ্ছে হাসপাতালে শিশু চিকিৎসার জন্য। করোনার তৃতীয় ঢেউ আসার আগে এই উদ্যোগ নিচ্ছেন এলাকার শিশুদের জন্য। সঙ্গে উদয়নের বক্তব্য কাউকে জোরের তো প্রশ্ন নেই, উলটে হইহই করে টাকা দিয়ে যাচ্ছেন মানুষ।

তবে অন্য সুর মিহিরের গলায়। নাটাবাড়ির বিজেপি বিধায়কের মতে, হাসপাতালের নামে টাকা তুলছেন উদয়ন! তাঁর বক্তব্য স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ব্যাবসা চলছে রাজ্যে। আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এবং বিজেপির হয়ে জিতে আসা বিধায়ক মিহির গোস্বামি জানান, রেজিস্ট্রেশন নেই এই ধরণের সংস্থার হয়ে টাকা তুলছেন প্রাক্তন বিধায়ক।

হাসপাতালের নামে টাকা তুলছেন উদয়ন! স্বাস্থ্য ব্যাবস্থার করুণ অবস্থা নিয়ে কটাক্ষ মিহিরের। 

হাসপাতালের নামে টাকা তুলছেন উদয়ন! দিনহাটার মানুষের জন্য মিহিরকে ভাবতে 'না' TMC নেতার
হাসপাতালের নামে টাকা তুলছেন উদয়ন! দিনহাটার মানুষের জন্য মিহিরকে ভাবতে ‘না’ TMC নেতার

বিজেপি বিধায়কের প্রশ্ন সরকারি হাসপাতালের উন্নতির জন্য কেনো এবং কিভাবে টাকা তুলছে বেসরকারি সংস্থা। একই সঙ্গে তিনি প্রশ্ন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে। তাঁর কথায় রাজ্যের সরকারি হাসপাতালের করুণ অবস্থা কোন পর্যায়ে গেলে বেসরকারি সংস্থা টাকা তোলে। সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন কোথাও গিয়ে সরকারের জন্য টাকা তুলে তা আত্মস্যাত করে নিচ্ছেন না তো উদয়ন। প্রধানমন্ত্রীকে এই প্রসঙ্গে জানানোর কথাও বলেন তিনি।

যদিও এসব বিতর্ক অভিযোগ শুনে দিনহাটার প্রাক্তন বিধায়ক শুধু বলেছেন দিনহাটার বিষয়ে মিহির বাবুকে না ভাবলেও চলবে। সঙ্গে তিনি জানান আয় ব্যায়ের সব টাকার পাই-পয়সার হিসেব ছাপিয়ে দেবেন মানুষকে। শুধু মাত্র মানুষের সুবিধার জন্য এবং ভালোই জন্য উদ্যোগ নিয়ে একাজ করছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর