নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেন যদি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় তাহলে ইউক্রেন সঙ্গে সংঘাত অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। বৃহস্পতিবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের এক কর্মকর্তা এমনটাই জানালেন।
আরও পড়ুনঃ বৌবাজারে ফের একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কিত বাসিন্দারা নামলেন পথে


এর আগে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন থেকে ১৮ শতাংশ দখলের ঘোষণা কথা জানান। তারপরই রাশিয়া এই দাবি তুলে ধরে। বৃহস্পতিবার রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা তাস নিউজে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেদিকোটোভ বলেছেন,
ইউক্রেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হলে তার ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সহ সচিব আলেকজান্ডার ভেনেডিক্টভ এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, ”কিয়েভ খুব ভাল করে জানে, এই ধরনের ঘটনা ঘটলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবেই। অবশ্য ওরা সেটাই চাইছে। সমস্যা তৈরি করে নিজেদের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে।”
ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তার ফল হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, হুশিয়ারি পুতিনের
সেই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন, পশ্চিম যেভাবে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে তাতে স্পষ্ট হয়ে গিয়েছে ওরা সরাসরি এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে।









