নজরবন্দি ব্যুরো: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের দেড় মাসের কম সময়ের মাথায় প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কায় পড়েছেন লিজ ট্রাস। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) আক্রমণের মুখে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। ব্রিটেনের কর নীতি নিয়ে গন্ডগোল শুরু হতেই শাসক দল কনজারভেটিভ পার্টির সদস্যরা লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে।
আরও পড়ুন: দুই দিনে উদ্ধার ৮ কোটি ১৫ লক্ষ টাকা, বেপাত্তা পাণ্ডে ব্রাদার্স
ডেইলি মেইল নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে এই তথ্য। চিঠির মাধ্যমে ট্রাসকে বলার চেষ্টা করা হয়েছে যে এখন তাদের ‘সময় শেষ’। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দলের কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডি আইন প্রণেতাদের এই পদক্ষেপের বিরোধিতা করছেন। তাঁর যুক্তি ট্রাসকে আরও একটি সুযোগ দেওয়া উচিত।

তিনি বিশ্বাস করে যে নবনিযুক্ত চ্যান্সেলর জেরেমি হান্টের সাথে আগামী ৩১ অক্টোবরের বাজেটে অর্থনৈতিক কৌশল নির্ধারণের একটি সুযোগ প্রাপ্য ট্রাসের। লিজ ট্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করার একটি নয়, একাধিক কারণ তুলে ধরেছেন আইন প্রণেতারা। প্রকৃতপক্ষে, নির্বাচনী প্রচারের সময় তার কর কমানোর সিদ্ধান্তটি তখন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল কিন্তু এখন এটি তার গলায় ফাঁস হয়ে গেছে।
কুর্সি হারাতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, চাপ বাড়াচ্ছে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তার কর কমানোর সিদ্ধান্তের কটাক্ষ করেছেন।বাইডেন যুক্তি দিয়েছিলেন যে মুদ্রাস্ফীতি বিশ্বব্যাপী, এই পরিস্থিতি কর কমানোর সিদ্ধান্ত অনেকটা আত্মঘাতী গোলের মত হবে। তবু সাম্প্রতিক জনমত সমীক্ষায় কনজারভেটিভ পার্টি বিরোধী লেবার থেকে পিছিয়ে থাকায় এই বিশৃঙ্খলা পার্টিতে অসন্তোষের জন্ম দিয়েছে।



