নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল থেকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে ভারত। তার আগেই ফের বড়সড় ধাক্কা খেল রোহিত বাহিনী। গত মঙ্গলবারই বিসিসিআইয়ের তরফে বলা হয়েছিল চোটের জন্য খেলতে পারবেন পেসার দীপক চাহার। যা চিন্তায় ফেলেছিল ভারতীয় ক্রিকেট অনুরাগীদের। আর এবার ছিটকে দলের অন্যতম ভরসাযোগ্য তারকা ব্যাটার সূর্যকুমার যাদব।
আরও পড়ুনঃ Anish Khan Death: সিবিআই তদন্ত চাইলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, আনিসের দাদাকে ফোনে হুমকি


উল্লেখ্য, গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষম্যাচে সকলের নজর কেড়েছিলেন মিডিল অর্ডার ব্যাটার। তাই শ্রীলঙ্কা সিরিজেও তাকে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেণ্ট। সেইমতো নাকি দলের সঙ্গে লখনউ পৌঁছে গিয়েছিলেন এই মারকুটে ব্যাটার। কিন্তু মাঠে নামা হলনা। হাতের চোটের জন্য দল থেকে কার্যত ছিটকে গেলেন সূর্যকুমার।
আগেই চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন দীপক চাহার। এবার সূর্যকুমারের চোট দেখা দেওয়ায় ম্যাচের আগেই বড়সড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলে। অনেকেই মনে করছেন আসন্ন সিরিজের জন্য দলে শ্রেয়স আইয়ার কে আনার কথা ভাবতে পারেন মিস্টার হিটম্যান।
বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলে, ছিটকে গেলেন সূর্যকুমার

বলাবাহুল্য, ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষম্যাচে যথেষ্ট নজর কেড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই মারকুটে ব্যাটার। মাত্র ৩১ বল খেলে ৬৫ রান তুলেছিলেন নিজের ব্যাট থেকে। তার চোট পাওয়ায় মন খারাপ দেশীয় ক্রিকেট অনুরাগীদের।









