নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে গোটা দেশ জুড়ে তাণ্ডব দেখিয়েছে রুশ সেনা। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। রেহাই পায়নি সেখানকার সাধারণ নাগরিকেরাও। এসবের মাঝেই রুশ সেনারদের বিষাক্ত খাবার দেওয়ার অভিযোগ উঠল ইউক্রেনীয়দের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ স্বস্তির সূচক বাড়ল দেশের কোভিড গ্রাফে, তলানিতে সংক্রমণ


তবে এবার ইউক্রেনীয়দের খাবার খেয়ে মৃত ২ রুশ সেনা। পাশাপাশি সেই খাবার খেয়ে নাকি আইসিসিইতে রয়েছেন ২৮ সেনা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। জানা গিয়েছে, খারকিভের অদূরে ইজিইয়াম নামক একটি শহরে নাকি রুশদের হাতে খাবার তুলে দিয়েছিল সেখানকার স্থানীয়রা। সেটি খেয়েই নাকি অসুস্থ হয়ে পড়ে রুশ সেনারা। বর্তমানে তাদের মধ্যে অনেকেরই অবস্থা নাকি আশঙ্কাজনক।
এই নিয়েই বর্তমানে উদবিঘ্ন ইউক্রেন বিদেশমন্ত্রক। তাদের তরফে মনে করা হচ্ছে, এই ঘটনার পর থেকে ফের আগ্রাসী হয়ে উঠতে পারেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সেই এলাকা দিয়ে যাওয়ার সময় নাকি বেশকিছু রুশ সেনাদের পাই খেতে দেন স্থানীয়রা। মনে করা হচ্ছে, তাতেই হয়তো মেশানো ছিল বিষ। যা কেড়ে নিয়েছেন দু’জনের প্রান।
ইউক্রেনীয়দের খাবার খেয়ে মৃত ২ রুশ সেনা, গুরুতর ২৮

গত মাস দেড়েক ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে মস্কো। তবে এখনও কিয়েভ দখল করতে পারেনি রুশ সেনা। বরং রাজধানীর নিকটবর্তী এলাকাগুলি থেকে পিছু হটতে হচ্ছে তাদের। সম্প্রতি, ইউক্রেনের পূর্ব দিকে বিশেষ অভিযান চালায় পুতিন সরকার। সেই সময় থেকেই একাধিক এলাকা থেকে উদ্ধার হয় গনকবর। মনে করা হচ্ছে সেই রাগের বশবর্তী হয়েই এমন কাজ করেছে সেখানকার স্থানীয় নাগরিকরা।










