স্বস্তির সূচক বাড়ল দেশের কোভিড গ্রাফে, তলানিতে সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল মারন করোনা। লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। বাড়তি নজর দেওয়া হয় টিকাকরনে। যারফলে লাগাম টানা সম্ভব হয়েছে দেশের সংক্রমণ রোধের ক্ষেত্রে। তবে আগামী আগস্ট মাসের দিকে করোনার চতুর্থ ওয়েভ আসার কথা থাকলেও বর্তমানে স্বস্তির সূচক বাড়ল দেশের কোভিড গ্রাফে।

আরও পড়ুনঃ রাস্তা জুড়ে মৃতের স্তূপ, এ যেন অচেনা কিয়েভ

দেশের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩১৬ জন। যারফলে, গোটা দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪,২৪,৯৫,০৮৯ জন। এইমুহূর্তে ০.২৯ শতাংশের কাছাকাছি এসে ঠেকেছে পজেটিভি রেট। যা দেশে কিছুটা হলেও স্বতিতে চিকিৎসকরা। এছাড়াও স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে ১২,৫৯৭ জনের কাছাকাছি এসেছে করোনার সক্রিয় রোগীর সংখ্যা।

প্রায় ৭১৪ দিন পর ১৩ হাজারের নিচে নামল অ্যাকটিভ রোগীর সংখ্যা। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রান হারিয়েছেন ১৩ জন। যারফলে, গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রান হারিয়েছেন ৫,২১,৩৫৮ জন। উল্লেখ্য, দেশের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে গত ১লা এপ্রিল থেকেই কোভিডবিধি উঠে গিয়েছে দেশের একাধিক রাজ্যে। তা যে কোনও হটকারী সিদ্ধান্ত নয় তা ফের বুঝিয়ে দিল দেশের কোভিড গ্রাফ।

স্বস্তির সূচক বাড়ল দেশের কোভিড গ্রাফে, অনেকটাই নিম্নমুখী সংক্রমণ 

Covid 19 cases rise in Cumbria for the first time in 6 weeks | News and Star
স্বস্তির সূচক বাড়ল দেশের কোভিড গ্রাফে, তলানিতে সংক্রমণ

ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বিশ্বের একাধিক দেশে দাপট দেখাচ্ছে করোনার নয়া ভ্যারিয়েণ্ট। বর্তমানে চিন,ব্রিটেন ও দক্ষিন কোরিয়া সহ একাধিক দেশে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। এইমুহূর্তে চিনের রাজধানী বেজিং ও সাংহাই সহ একাধিক শহরে জারি রয়েছে কঠোর লকডাউন। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।

covid: Covid Icus See Rise In Critical Cases | Kolkata News - Times of India

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত