রাস্তা জুড়ে মৃতের স্তূপ, এ যেন অচেনা কিয়েভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে গোটা দেশ জুড়ে তাণ্ডব দেখিয়েছে রুশ সেনা। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট  দেশটি। রেহাই পায়নি সেখানকার নাগরিকেরাও। তবে এবার কিয়েভ থেকে রুশদের পিছুহটতেই ফের রাজধানী পুনর্দখল করে ইউক্রেনীয় সেনা।

আরও পড়ুনঃ আপুন লিখেগা নেহি, পুষ্পার প্রভাব এবার মাধ্যমিকে!

তবে শহরে প্রবেশ করতেই দেখা গেল, সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। যতই এগোনো যায় রাস্তা জুড়ে মৃতের স্তূপ নজরে আসে সকলের। এই নিয়ে সেখানকার প্রসিকিউটর জেনারেল ইরানা ভেনেদিরটোভা বলেন, গোটা রাজধানী পুনর্দখল করা হয়েছে। সেইসঙ্গে এখনও অব্দি ৪১০ জন সাধারণ নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটি মৃতদেহ বর্তমানে খতিয়ে দেখছে ফরেন্সিক টিম।

কিন্তু কীভাবে প্রান গেল এতো নিরীহ মানুষদের? এই নিয়ে ইউক্রেন প্রশাসনের তরফে জানানো হয়, কিয়েভ ছাড়ার আগে নাকি গনহত্যা চালানো হয়েছে রুশ সেনাদের তরফে। যারফলে প্রান গিয়েছে বহু সাধারণ মানুষের। তাছাড়াও চলতি সপ্তাহে কিয়েভ সংলগ্ন বুচা থেকেও উদ্ধার করা হয় ২০টি মৃতদেহ। গত শনিবার বুচার মেয়র অ্যানটোলি ফেডোরুক বলেন, ইউক্রেনে ২৮০ জনকে গনকবর দেওয়া হয়েছে। এছাড়াও, ইরপিন থেকেও নাকি উদ্ধার করা হয়েছে প্রায় ২০০ জন সাধারন মানুষের দেহ।

রাস্তা জুড়ে মৃতের স্তূপ, অভিযোগের আঙুল রাশিয়ার দিকে 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: আলোচনা শেষ, ইউক্রেনের নিরস্ত্রীকরণের দাবিতে অনড় পুতিন - খবর, সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ | News, latest news, breaking news
রাস্তা জুড়ে মৃতের স্তূপ, এ যেন অচেনা কিয়েভ

কিন্তু এই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে রাশিয়া। তাদের তরফে জানানো হয়েছে, কোনও সাধারণ মানুষকে হত্যা করেনি তাদের সেনা। বরং কিয়েভ সহ পশ্চিমের অন্যান্য সংবাদমাধ্যম গুলি নাকি তাদের সম্পর্কে ভুল তথ্য তুলে ধরছে। বর্তমানে এই পরিস্থিতি নিয়েই সরগরম আন্তর্জাতিক মহল।

Ukraine 'retakes whole Kyiv region' as Russia looks east | Russia-Ukraine war News | Al Jazeera

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত