নজরবন্দি ব্যুরোঃ বর্তমান সময়ে আল্লু অর্জুনের পুষ্পা দেখেনি কিংবা শ্রীবল্লি গানটি শোনেননি এমন মানুষ হয়তো বিরল। সিনেমাটি মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই নেটমাধ্যমে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে এক একটি ক্লিপিংস। এবার মাধ্যমিক পরীক্ষার খাতায় মিলল রুপোলী পর্দার স্পর্শ।
আরও পড়ুনঃ Fuel Price : জ্বালানি যন্ত্রণা, ১৪ দিনে ১২ বার, কোলকাতার দাম কত?


দিনকয়েক আগেই মাধ্যমিক পরীক্ষার খাতা দেখতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগানের উল্লেখ পেয়েছিল শিক্ষকেরা। এই পরিস্থিতির ইতি টানতে উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে বিশেষ ঘোষণা করে সংসদ। যেখানে রাজনৈতিক স্লোগানের পাশাপাশি পরীক্ষার পাতায় বিতর্কিত মন্তব্যের উল্লেখ পেলে সেই উত্তরপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়। এবার ফের আলোচনার কেন্দ্রে মাধ্যমিকের উত্তরপত্র।
এবার একটি উত্তরপত্রে দেখা মিলল পুষ্পার নাম। সেইসঙ্গে পরীক্ষার্থী আরও লিখেছে, আপুন লিখেগা নেহি। এটাই যেন তার সোয়্যাগ। বর্তমানে নেটমাধ্যমে ভাইরাল এই উত্তরপত্র। তবে এমন ঘটনা যেন প্রতিদিনই ঘটে চলেছে পরীক্ষকদের সঙ্গে। অনেকেই এমন বহু খাতা পেয়েছেন যেখানে হয়তো কিছুই লেখা নেই। আবার কোথাও প্রশ্ন গুলিকেই হুবহু টুকে দিয়েছে পরীক্ষার্থী। যা দেশে চোখ কপালে ওঠার জোগাড় সকলের।
আপুন লিখেগা নেহি, এবার মাধ্যমিকের খাতায়

উল্লেখ্য, করোনার আবহে গত কয়েকবছর বন্ধ ছিল মাধ্যমিক পরীক্ষা। তবে এবার অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। তাই সূচি প্রকাশ করার পাশাপাশি কীভাবে চলবে এই গোটা পরীক্ষা, তারও নির্দেশিকা জারি করেছিল বোর্ড। সেইমতো চলে গোটা পরীক্ষা। তবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২৮ এপ্রিলের মধ্যে সমস্ত উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষকদের। তাই বর্তমানে জোরকদমে চলছে খাতা দেখার কাজ। সেখানেই অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হতে হচ্ছে পরীক্ষকদের।










