গরু পাচারকাণ্ডে তলব! CBI-এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ দুই আইপিএস অফিসার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরু পাচারকাণ্ডে তলব, বঙ্গে বিধানসভা ভোটের আগে গরু ও কয়লা পাচার চক্রের বিরুদ্ধে কোমর বেঁধে তদন্ত শুরু করতে ময়দানে নেমেছে সিবিআই। ইতিমধ্যেই গরু পাচারকাণ্ডে রাজ্যের ছয় পুলিশকর্তাকে নোটিশ দিয়েছে কেন্দ্রের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের। আর এই আবহেই এবার পাল্টা হাইকোর্টে দরবার করতে চলেছেন দুই আইপিএস। উল্লেখ্য, গরু পাচার চক্রে তাঁদের নামও জড়িয়েছে।

আরও পড়ুন: ১৯-এ পুরুলিয়ায় জনসভা মমতার, প্রস্তুতি বৈঠকে গরহাজির বিধায়ক, জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে গরু পাচার কাণ্ডের তদন্তে এক ডিআইজি-সহ বিএসএফের ৪ অফিসারকে নোটিশ পাঠায় সিবিআই। যে চারজনকে নোটিস পাঠানো হয়েছে তাঁদের মধ্যে একজন ডিআইজি ছিলেন বলে খবর রয়েছে। এছাড়া ২ জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট এবং একজন ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার অফিসারও ছিলেন।

এদিকে এই মামলায় বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। সম্প্রতি গরু পাচারে অভিযুক্ত অন্যতম তৃণমূল নেতা বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তিনিও দুবাই পাড়ি দিয়েছেন বলে অভিযোগ।

সিবিআই সূত্রের খবর, গরু পাচার কাণ্ডে প্রথমে বিএসএফ কমান্ড্যান্ট সতীশ মিশ্র এবং পরবর্তী সময়ে এনামুল হককে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে সিবিআই। তাদের কাছ থেকেই বিনয় মিশ্রের নাম উঠে আসে বলে সূত্রের খবর। এরপর আদালত থেকে সার্চ ওয়ারেন্ট বের করে তাঁর বাড়িতে চল্লাশি চালায়। তাঁকে না পাওয়া যাওয়ায় ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে সিবিআই-এর তরফে।

অভিযোগ ছিল, রাসবিহারীর বাড়িতে রাতের অন্ধকারে বড় বড় ট্রাঙ্কে টাকা ঢুকতো এবং পরে তা অন্য জায়গায় পাঠানো হত। যেই কারণে ওই বাড়ির সিসিটিভি রেকর্ড পরীক্ষা করছেন সিবিআই আধিকারিকরা।

গরু পাচারকাণ্ডে তলব, অন্যদিকে, গরু পাচারকাণ্ডে সম্প্রতি যে পুলিশকর্তাদের সিবিআই নোটিশ পাঠিয়ে নিজাম প্যালেসে দেখা করতে বলেছে, তাঁদের মধ্যেই রয়েছেন এই দুই আইপিএস। দুই পুলিশকর্তার বিরুদ্ধেই গরু পাচারকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আছে। এভাবে তাঁদের তলবের বিরুদ্ধে এবার হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করতে চলেছেন দুই আইপিএস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর