Breaking News: দুর্নীতি বা তোলাবাজিকে বরদাস্ত নয়, দুই প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলেন মমতা!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্নীতি বা তোলাবাজিকে বরদাস্ত নয়। দলে কেউ তোলাবাজি করে প্রশাসনিক স্তরে প্রভাব খাটিয়ে বেঁচে যাবেন, সেটাও নয়। নেওয়া হবে কড়া ব্যাবস্থা। একাধিকবার এই বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রথমসারির নেতারা। এবার দুর্নীতি-তোলাবাজির অভিযোগেই তৃণমূল থেকে বহিষ্কার করা হল  তৃণমূলের দুই প্রভাবশালী নেতাকে। শ্রমিক সংগঠন INTTUC-র এই দুই নেতার বিরুদ্ধে রয়েছে একাধিকবার তোলাবাজির অভিযোগ।

আরও পড়ুনঃ সত্যিই চ্যাম্প… লিখলেন অনির্বান, টিম অভিষেককে কৃতজ্ঞতা একরত্তির পরিবারের!

হলদিয়ায় শাসকদলের প্রভাবশালী দুই নেতাকে গ্রেফতার করেছে দুর্গাচক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, INTTUC-র ধৃত দুই নেতার নাম তাপস মাইতি ও সঞ্জয় ব্যানার্জী। বুধবারই এই দুই নেতাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। দীর্ঘদিন ধরেই এঁদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠে আসছিল। ক্ষমতার প্রভাব খাটিয়ে এঁরা হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থায় কর্মী নিয়োগ থেকে নানান ক্ষেত্রে দুর্নীতি ও তোলাবাজি করছিলেন বলে খবর।

পুরভোটের আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহর হলদিয়ায়। সূত্রের খবর, হলদিয়ার তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র অন্যতম প্রভাবশালী নেতা হলেন গ্রেফতার হওয়া এই দুজন। তমলুক তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলা INTTUC-র সভাপতি পদে রয়েছেন তাপস মাইতি এবং তমলুক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা INTTUC-র পর্যবেক্ষকের দায়িত্বে সঞ্জয় ব্যানার্জী। তোলাবাজির অভিযোগ বাতাসে ভাসলেও এতদিন কেউ থানায় লিখিত ভাবে তা করেন নি।

দুর্নীতি বা তোলাবাজিকে বরদাস্ত নয়, দুই প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলেন মমতা

দুর্নীতি বা তোলাবাজিকে বরদাস্ত নয়, দুই প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলেন মমতা
দুর্নীতি বা তোলাবাজিকে বরদাস্ত নয়, দুই প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলেন মমতা

কিন্তু সম্প্রতি শিল্পশহরের একটি সংস্থার তরফে এই দুজনের বিরুদ্ধে দুর্গাচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরেই তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে গতকাল দুই নেতার নাম তাপস মাইতি ও সঞ্জয় ব্যানার্জীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ পেয়ে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল তৃণমূল। সূত্রের খবর মমতা বন্দোপাধ্যায়ের সবুজ সংকেতমেলাতেই এই বহিষ্কার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর