মঙ্গলবার জোড়া খুনের ঘটনা দুই জেলায়, বাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক মহিলার মৃতদেহ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের বাগবাগান গ্রামের ঘটনা। মৃত মহিলার নাম অনিতা পাত্র বয়স ৩১। যদিও গোটা ঘটনা খুনের কারণ হিসেবেই দেখছে মৃতের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোসাবা থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

পুলিস সূত্রে খবর, গতকাল অর্থাৎ সোমবার বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ওই ষাটোর্দ্ধ মহিলার রক্তাক্ত মৃতদেহ। ওই মহিলার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। এছাড়াও মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ধারালো অস্ত্রও। এরপরেই বাড়ির লোকজন খবর দেয় পুলিসকে। তারপর ওই মহিলাকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক অনুমান ধারালো অস্ত্রের কোপে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলেই ওই মহিলার মৃত্যু হয়। তবে এর পিছনে কি কারণ রয়েছে বা কারা জড়িত ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



এর পাশাপাশি, মুর্শিদাবাদের সুতি থানার লক্ষীপুর এলাকায়ও বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় এক বিধবা মহিলার রক্তাক্ত দেহ। মঙ্গলবারের সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার নাম আমিনা বেওয়া (৫৫)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সুতি থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। খুনের অভিযোগ পরিবারের।
মঙ্গলবার জোড়া খুনের ঘটনা দুই জেলায়, উভয়েই মহিলা

স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা লক্ষীপুর এলাকার একটি বাড়িতে একাই বসবাস করতেন। এক মাত্র ছেলে কর্মসূত্রে বাইরে কাজ করেন। এদিন সকালে হঠাৎই বাড়িতে তাঁকে ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। তাঁর গলায় আঘাতের দাগ রয়েছে বলেও জানা যায়। এরপরই স্থানীয় পুলিশে খবর দেয় এলাকাবাসী। এই পুরো ঘটনার তদন্ত করেছে পুলিস।







