নজরবন্দি ব্যুরোঃ “আগামী ৪৮ ঘণ্টায় অত্যন্ত ‘ক্রিটিকাল’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য” বলছেন চিকিৎসকরা শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন।সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ডোনাল্ড ট্রাম্প। আপাতত সুস্থই আছেন বলে ভিডিও প্রকাশ করে দাবি করেছেন তিনি। তবে আগামী কয়েকদিন তঁর জন্য বেশ জটিল ও গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ মেয়েরা অশালীন বলেই ধর্ষিতা হয়। দোষীরা এনকাউন্টারে মরবে জানাল বিজেপি!
সেই উদ্বেগের কথা ভিডিওতে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়ার মৃদু উপসর্গ থাকলেও হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টকে অক্সিজেন দিতে হয়েছিল। এরপরই তাঁকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভরতি করা হয়। সেখানে এখনও পর্যন্ত তাঁকে অক্সিজেন দিতে হয়নি বলেই খবর। হাসপাতাল সূত্রের খবর, সামান্য জ্বর-সর্দি রয়েছে ট্রাম্পের। নাক বন্ধ।
মার্কিন প্রেসিডেন্টের বয়স আর ওজন চিন্তায় রেখেছে চিকিৎসকদের। সূত্রের খবর, ট্রাম্পকে সুস্থ করতে চলছে অ্যান্টি-ভাইরাল রেমডেসিভিয়ার। দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে ভিটামিন ডি, জিঙ্ক ট্যাবলেট, অ্যাসপিরিন।ডোনাল্ড ট্রাম্প নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।
“আগামী ৪৮ ঘণ্টায় অত্যন্ত ‘ক্রিটিকাল’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য” বলছেন চিকিৎসকরা সেই ভিডিওতে ওয়াল্টার রিডের মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানান। বলেন, “আমাকে দ্রুত সুস্থ করে তুলতে তাঁরা চেষ্টার কোনও খামতি রাখছেন না।” ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, বর্তমানে ডোনাল ট্রাম ভালোই আছেন। তবে আটচল্লিশ ঘন্টা খুবই ক্রিটিকাল।



