নজরবন্দি ব্যুরো : ২৪ ঘন্টা কাটতে না কাটতেই, বিরসা মুন্ডার মূর্তি শুদ্ধিকরণ করল তৃণমূল ।বৃহস্পতিবারই বাংলা সফরে এসে বাঁকুড়ায় বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তারই পাদদেশে বসে বিক্ষোভ দেখালো তৃণমূল। শুধু বিক্ষোভই নয়, শুক্রবার সকালে তৃণমূলের তরফে ওই মূর্তিটিকে জল দিয়ে ধুয়ে মুছে সাফ করা হয়।
আরও পড়ুনঃ এখনও মেলেনি জামিন,বিহারে ভোটগণনার দিন থাকতে পারবেন না লালু


আর এই ঘটনার পর থেকেই ওই অঞ্চলের রাজনৈতিক উত্তাপ। আর এদিন এই কর্মসূচিতে উপস্থিত থেকে বাঁকুড়া জেলা পরিষদের মেন্টার অরূপ চক্রবর্তী বলেন, “বিজেপি ভেবেছিল দিল্লি থেকে নেতা আমদানি করে রাজপথে পতাকা, ব্যানার, হোর্ডিং ও পোস্টার লাগিয়ে শহরের দখল নেবে। কিন্তু সে গুড়ে বালি। জানে না আমরাই আছি, আমরাই থাকবো।
”আর এই একই সুর শোনা গেল পাবনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরার গলাতেও। তিনিও পুয়াবাগান এলাকায় পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কের চৌমাথায় থাকা বিরসা মুন্ডার মূর্তি জল দিয়ে ধুয়ে মুছে সাফ করলেন। এছাড়াও এবিষয়ে বাঁকুড়া জেলা পরিষদের বর্তমান জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন , “বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসীদের উন্নয়নে কোনও টাকা বরাদ্দ করেনি। সমস্ত অনুদান বন্ধ করে দিয়েছে।
২৪ ঘন্টা কাটতে না কাটতেই, বিরসা মুন্ডার মূর্তি শুদ্ধিকরণ করল তৃণমূল। করোনার আগে ১০০ দিনের কাজেও তেমন টাকা দেয়নি এই জঙ্গলমহলে। বর্তমানে ভোটের আগে রাজনীতি করতে দিল্লি থেকে নেতা আমদানি করছে বিজেপি। আদিবাসীদের ঘরে কলাপাতায় ১৬০০ টাকা কেজির পোস্ত বড়া ও আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে গেলেন বিজেপি নেতা।” সামনেই বিধানসভা নির্বাচন। এবার বাংলাকেই পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। তাই নির্বাচনের আগে একগুচ্ছ কর্মসূচী গ্রহণ করছে বঙ্গ বিজেপি সহ কেন্দ্রীয় নেতৃত্ব।









