নজরবন্দি ব্যুরো : এখনও মেলেনি জামিন, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জড়িত RJD-র পথপ্রদর্শক লালু প্রসাদ যাদব। ভোটপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারলেও, ফলপ্রকাশের দিন তিনি মুক্তি পাচ্ছেন এইটা কমবেশি সকলেরই জানাছিল। তবে সেই আশায় জল ঢেলে দিল ঝড়খন্ড আদালত। তাঁর জামিনের মামলা ২৭ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো। কোনোভাবেই ভোটের ফলের আগে মুক্তি পাচ্ছেন না তিনি। উল্লেখ্য, কয়েকবছর আগেই পশুখাদ্য কেলেঙ্কারির তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু।
আরও পড়ুনঃ ভাল নেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ছাড়তে চাইছেন প্রেসিডেন্ট পদের দায়িত্ব।


এই ঘটনায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হলেও তিনি অসুস্থ থাকায়, তাঁকে ঝাড়খণ্ডের রাজেন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলার হলেও ইতিমধ্যেই দুইটিতে তিনি জামিন পেয়েছেন।
কিন্তু জেল থেকে মুক্তি পেতে হলে তাঁকে দুমকা ট্রেজারি মামলাতেও জামিন পেতে হবে। আর সেই মামলার শুনানিই ছিল ৯ নভেম্বর। আর ১০ নভেম্বর ভোটের ফলাফল। ছেলে তেজস্বী যাদবের পাশাপাশি কর্মী সমর্থকেরা অনেকেই মনে করেছিলেন, ভোটের ফলপ্রকাশের সময় তিনি তাঁদের পাশে থাকবেন।
এখনও মেলেনি জামিন, এই প্রথমবার ২০২০ সালের বিধানসভা নির্বাচনের সমগ্র প্রক্রিয়া থেকে দূরে থাকতে হল লালুকে। ১৯৭৭ সালে প্রথমবার সাংসদ হওয়ার পর থেকেই বিহারের প্রতিটি নির্বাচনেই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, লালুপ্রসাদ। তবে এবারই তার ব্যতিক্রম হলো।









