বিজেপি সহ দালাল সিপিএম…দুই বিরোধী শিবিরকে গণপিটুনির হুমকি তৃণমূল নেতার

বিজেপি সহ দালাল সিপিএম দুই বিরোধী শিবিরকে গণপিটুনির হুমকি তৃণমূল নেতার। গণপিটুনি ছাড়া তোমাদের আর নিস্তার নেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের বেলাগাম মন্তব্য করে বাম-বিজেপিকে একাসাথে হুমকি মালদার তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। একটি সভামঞ্চ থেকে প্রকাশ্যে গণপিটুনি দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা। একই সঙ্গে কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি। মঞ্চ থেকে বাম-বিজেপিকে উদ্দেশ্য করে তৃণমূল নেতা বলেন,”আমরা মানুষকে বলব তোমাদের কে গণপিটুনি দিয়ে শেষ করা হোক”

এর আগেও একাধিক বার প্রতিবাদ মিছিল নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পরে শাসক দলের একাধিক নেতা। এবার ফের একবার মঞ্চ থেকে বেলাগাম মন্তব্য করে প্রশ্নের মুখে মালদার তৃণমূল নেতা। বিরোধী দের গণপিটুনি দেওয়ার হুমকি দিলেন তিনি। তিনি বলেন,আমরা মানুষকে বলব বিজেপি সহ দালাল সিপিএমকে গণপিটুনি দিয়ে শেষ করা হোক। এটাই তোমাদের কাম্য গণপিটুনি ছাড়া তোমাদের আর নিস্তার নেই।”এছাড়াও তিনি কটাক্ষ করে বলেন,”বিজেপি-শাসিত রাজ্যে পিটিয়ে খুন করা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের, রাজ্য বিজেপির নেতারা এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সিপিএম-কংগ্রেস ঝান্ডা নিয়ে মোমবাতি মিছিল করছে, অথচ এই ব্যাপারে তারা চুপ।”

এবিষয়ে মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, উনি একজন বিধায়ক হয়ে তাঁর মুখ দিয়ে যে সব কথা বেরচ্ছে তাঁর থেকে আরও বেশি বেশি করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ এদের ভাষা জ্ঞান বলে কিছু নেই। আসলে এরা মানুষের থেকে বিচ্ছিন্ন তাই ভয়ে এসব কথা বলছেন। অন্যদিকে আব্দুর রহিম বক্সী সাফাই সিয়ে জানান,” রাজ্য সরকার কে ভাবে গদিচুত্য করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কে কীভাবে বিব্রত করা যায় সেই চেষ্টায় করছে এরা। তাই এদেরকে গণপিটুনি দেওয়া উচিৎ। বিজেপি নেতারা অনেক রকম কুৎসা রটাচ্ছে তাই ওরা যদি ঠিক হয়য় তাহলে আমিও ঠিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত