নজরবন্দি ব্যুরোঃ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ ভোটদান প্রক্রিয়া চলছে গোটা ত্রিপুরায়। শুরুর দিকে সমস্ত কিছু ঠিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোট লুট, ও মারধরের মত ভুরি ভুরি অভিযোগ তুলতে শুরু করে সমস্ত বিরোধী দল। তবে এই অশান্ত পরিস্থিতির মধ্যেই ভোট গ্রহন পর্ব চলে আসছে সমগ্র ত্রিপুরায়। তবে অন্যান্য বিরোধী দলের নেতাদের মত এবার নিজের নেটমাধ্যমে একটি ভিডিও আপলোড করে বিপ্লব দেব কে একহাত নিলেন সায়নী।
সেখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধা কাঁদতে কাঁদতে সকলের সামনে বলছেন যে কিভাবে তাদের কে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রথমে তাঁরা যখন রাস্তায় ভোট দিতে বের হয় তখন বৃদ্ধার স্বামীকে ভোট দিতে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে উত্তরে সম্মতি জানায় ওই দম্পতি।
এরপরেই সেই মহিলার স্বামী কে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় দুষ্কৃতিরা। যার ফলে বৃদ্ধার স্বামীর মাথায় আঘাত লাগে। এই নিয়ে সেখানকার নিকটবর্তী থানায় অভিযোগ জানাতে গেলে প্রথম দিকে সেই অভিযোগ গ্রহনে অস্বীকার করে পুলিশ।
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল প্রার্থী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে নিশানা সায়নীর
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল প্রার্থী, বিপ্লব দেব কে নিশানা সায়নীর
তবে শেষ পর্যন্ত ওই বজন্তর তরফ থেকে সেই অভিযোগ গ্রহন করা হয়। সেই ভিডিও ই আপলোড করে প্রতিবাদে সরব হন। তবে এখানেই শেষ নয়, এরপরেই আগরতলা র ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ও তার ছেলে-মেয়ের উপর হামলা চালানোর কথা তোলে তৃণমূল। যা নিয়ে রীতিমত সরগরম রাজ্য-রাজনীতির।
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল প্রার্থী, বিপ্লব দেব কে নিশানা সায়নীর
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News
এবং Google Discover
-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।