নজরবন্দি ব্যুরোঃ পাহাড়ে ফের এক নয়া চমক। আত্মপ্রকাশ ঘটল নতুন রাজনৈতিক দলের। এবার রাজনীতির ময়দানে বড় ভূমিকায় গ্লেনারিজ (Glenarys) কর্তা অজয় এডওয়ার্ডস। বৃহস্পতিবার মিরিক থেকে নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন দার্জিলিঙের (Darjeeling) এই জনপ্রিয় রেস্তোরাঁর মালিক। তাঁর নতুন দলের নাম হামরো পার্টি।
আরও পড়ুনঃ নিয়োগে বেলাগাম দুর্নীতি, বেতন বন্ধ করার নির্দেশ হাই কোর্টের!


এদিন মিরিকে একটি সাংবাদিক বৈঠক করে দলের নাম ও লোগো প্রকাশ করেন অজয় এডওয়ার্ডস। গ্লেনারিস রেস্তরার কর্তা এডওয়ার্ডের ব্যবসায়ী মহলে যথেষ্ট পরিচিতি রয়েছে। তিনি এক সময় জিএনএলএফের দার্জিলিং শাখার সভাপতি ছিলেন। জিএনএলএফ সভাপতি মন ঘিসিং এর সঙ্গে তার দলের নেতা অজয় এডওয়ার্ডের একটি ঠান্ডা লড়াই চলছিল।

তার জেরেই অজয় দল থেকে ইস্তফা দেন। পরে জানিয়েছিলেন নতুন কিছু করবেন। আর সেই কিছু করা মানে নতুন রাজনৈতিক দল গড়া। জানা গিয়েছে, মোট ১২২টি নামের প্রস্তাব এসেছিল এডওয়ার্ডসের নতুন দলের জন্য। তার মধ্যে থেকে চারটি নাম বেছে নেওয়া হয়। তার উপর ভোটাভুটি হয়। হামরো পার্টি নামটিতেই সবচেয়ে বেশি ভোট পড়ে। শেষ পর্যন্ত এই নামটিই চূড়ান্ত করা হয়।



প্রকাশ করা হয় নতুন দলের লোগোও। এই ঘটনায় পাহাড়ের রাজনীতির সমীকরণ আজ থেকে (বৃহস্পতিবার) যে নতুন মোড় নিতে চলেছে তা বলাই বাহুল্য। এর আগে অনীত থাপার হাত ধরে নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। অনেকেই বলছেন, পাহাড়ে সুভাষ ঘিসিং ও বিমল গুরুং অধ্যায় পার করে এবার নতুন সমীকরণ আনবে অনীত থাপা, অজয় এডওয়ার্ডসের মতো রাজনীতিবিদরা।
নতুন দল পাহাড়ের রাজনীতিতে, নতুন দল ‘হামরো পার্টি’
আগে একটা সময়ে পাহাড়ের শেষ কথা ছিল GNLF ও গোর্খা জনমুক্তি মোর্চার প্রধানরা। কিন্তু, এবার দু’টি নতুন দল আসতে চলেছে পাহাড়ে রাজনীতিতে। কি হবে এবার পাহাড়ের রাজনৈতিক সমীকরণ? বলবে সময়।







