ক্লাব দখল নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গ্রেফতার ৮, উত্তপ্ত মানিকতলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোট আবহে সরগরম রাজ্য রাজনীতির। প্রতিটি জেলা থেকে অশান্তির খবর সামনে আসছে। এবার ক্লাব দখল নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল–বিজেপি। উত্তপ্ত মানিকতলা বিধানসভার অন্তর্গত কাঁকুড়গাছি এলাকায়। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, কাঁকুড়গাছি নতুন পল্লী এলাকায় গতকাল গভীর রাত থেকে দফায় দফায় বিজেপির কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল।

আরও পড়ুনঃ আর টীকা পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা, স্পষ্ট নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের।

অভিযোগের তীর সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের দিকে। বিজেপি নেতৃত্বের দাবি, শ্রেয়া পান্ডের মদতেই এই ঘটিয়েছে তৃণমূল গুন্ডারা। লাঠিসোঁটা, রড, ইট দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই নতুন পল্লী এলাকায় একটি ক্লাবের দখলদারি নিয়ে অশান্তি চলছিল তৃণমূল-বিজেপির মধ্যে। গতকাল রাতে দুইদলের সংঘর্ষ বাধে।

এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মানিকতলা ও ফুলবাগান থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশের সামনেই চলতে থাকে লাঠি রড নিয়ে হামলা। সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হয়েছেন ২ পুলিশকর্মী। ইতিমধ্যেই দু’‌পক্ষের ৮ মোট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর কোন রকম অশান্তি যাতে না হয়, সেই কারণে ওই এলাকা মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশবাহিনী। রবিবার সকাল থেকেই র‌্যাফ রুটমার্চ শুরু করেছে নতুন পল্লী এলাকায়। তৃণমূল তরফে দাবি, বিজেপিই হামলা চালায় তাদের দলের কর্মীদের উপর।

ভোটের আগে মানিকতলা বিধানসভা কেন্দ্রে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে বিজেপি। তৃণমূল নেতৃত্বের কথায়, বিজেপির সংগঠন বলে এখানে আসলে কিছুই নেই। মানিকতলা থেকে সাধন পান্ডেই জয়ি হবেন, তাই বহিরাগতদের এনে অশান্তি ছড়াচ্ছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন