নজরবন্দি ব্যুরোঃ ট্যুইটারে ট্রেন্ড #TMCPFoundationDay, উচ্ছসিত রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদ। আজ ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই নিয়ে গত কয়েকদিনে প্রস্তুতি তুঙ্গে রাজ্য জুড়ে। বাংলা বাইরে ত্রিপুরা থেকে উত্তর প্রদেশের বাঁধা হয়েছে জায়ান্ট স্ক্রিণ।
আরও পড়ুনঃ বার্তা দেবেন দলনেত্রী…২৮ শে ছাত্র যুবদের অপেক্ষা দুপুর দু’টোর
চেন ফ্ল্যাগে সাজানো হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়। দিনের প্রথম ভাগে শিক্ষা প্রতিষ্ঠা গুলির দরজায় দজায় উত্তোলন করা হয়েছে দলীয় পতাকা। করোনা কালের জন্য এবার মিছিল বেরবে না মহানগরীর বুকে। বদলে এবার TMCP-এর হাতিয়ার সোশ্যাল মিডিয়া।
২৮ শের উন্মাদনা, ট্যুইটারে ট্রেন্ড #TMCPFoundationDay।

ইতিমধ্যেই ট্যুইটারে ট্রেন্ড #TMCPFoundationDay, ‘দেশ বাঁচাবে মমতা’ ইতিমধ্যেই গানের আকারে যে নয়া স্লোগান এসেছিল তা বাজছে শহর জুড়ে। এর পরে অপেক্ষা দুপুর দু’টোর। ধর্মতলার মঞ্চের বদলে রুটম্যাপ বদলে এবার কালীঘাট থেকে বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুনবে তাঁর ছাত্র-যুবরা। সূত্রের খবর চিরাচরিত ভাষণ নয়, নয়া পরিকল্পনায় কিছুটা প্রশাসনিক বৈঠকের ধাঁচে ফেলে সাজানো হবে আজকের মমতা-কথা। বক্তব্যের মাঝখানে প্রশ্নোত্তরের মাধ্যমে ছাত্রদের সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী।
ট্যুইটারে মমতা লিখেছেন, ‘ছাত্র পরিষদের সমস্ত সদস্যকে শুভকামনা জানাতে চাই। তোমাদের কৃতিত্ব এবং পার্টিতে অমূল্য অবদানের জন্য আমরা গর্বিত। গণতন্ত্র ধ্বংসকারী সমস্ত শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়ার জন্য ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি আমি।’ ট্যুইট করে বার্তা দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।



