নজরবন্দি ব্যুরোঃ বকখালিতে ফের ট্রলারডুবির ঘটনা। বকখালির রক্তেশ্বরী চরের কাছে মাছ ধরার ট্রলার ডুবে গিয়েছে। ওই ট্রলারের দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ অন্তত ১০ জন। এফবি হৈমবতী নামে একটি ট্রলারে চেপে গভীর সমুদ্রে মাছ ধরতে যান ১২ জন মত্স্য্জীবী।
খারাপ আবহাওয়ার কারণে ট্রলারটি ফিরে আসছিল। ফেরার পথে রক্তেশ্বর চরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে। তখন আশেপাশে বেশ কয়েকটি ট্রলারে ছিলেন অন্য মত্স্যকজীবীরা। তড়িঘড়ি উদ্ধার কাজে নেমে পড়েন তাঁরা।


আরও পড়ুনঃ “টিকা বণ্টনেও জুমলা হচ্ছে”! টিকাকরণ নিয়ে ফের প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন রাহুল
২ জন মত্স্যরজীবী, এমনকী ডুবন্ত ট্রলারটিকেও উদ্ধার করা গিয়েছে। বাকি ১০ জনের খোঁজ মেলেনি। ট্রলারটিকে পাড়ে আনার পরেই বোঝা যাবে, তাতে কেউ আটকে আছে কিনা। উল্লেখ্য সম্প্রতি বকখালির কলস দ্বীপের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটেছিলো।
বকখালিতে ফের ট্রলারডুবির ঘটনা! নিখোঁজ অন্তত ১০ জন।
ওই ট্রলারেও ১২ জন মত্সেজীবী ছিলেন। খারাপ আবহাওয়ার কারণে ট্রলারডুবির ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। ফে মত্সসজীবীদের আরও সতর্ক হতে বলা হয়েছে।









