“টিকা বণ্টনেও জুমলা হচ্ছে”! টিকাকরণ নিয়ে ফের প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন রাহুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “টিকা বণ্টনেও জুমলা হচ্ছে”! দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউ মোকাবেলার প্রধান অস্ত্র টিকাকরণ। বিশেষজ্ঞরা জানিয়েছেন এ বছরের মধ্যেই দেশের সমস্ত মানুষদের টিকাকরণ করা খুব প্রয়োজন। কিন্তু দেশে এখনও টিকার হাহাকার। টিকাকরণ বাড়ানোর জন্য রাজ্যগুলিকে লাগাতার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।

কিন্তু ঘাটতি প্রায় সব রাজ্যে। আর এই ঘাটতির জন্যই বা ভ্যাকসিন যোগান কম থাকার জন্যই পরিকল্পনামাফিক টিকাকরণ হচ্ছে না প্রায় বেশিরভাগ রাজ্যেই। আর এবার এই নিয়েই মোদিকে একহাত নিলেন রাহুল গান্ধী। রাজ্যে করোনা আবহে পরিযায়ী শ্রমিক হোক বা করোনা নিয়ে সঠিক পরিকল্পনা বা টিকাকরণ সবকিছু নিয়েই এর আগেও বিজেপি তথা প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলেছেন রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ ছাত্র-ছাত্রীদের টিকাকরন করে খুলতে হবে স্কুল-কলেজ ,শিলিগুড়িতে পথে নামলো এসএফআই

আর দিন তিনি টিকাকরণ নিয়ে বলেন, ‘শুধু মুখেই বড়সড় কথা আর ভাষণ শোনাচ্ছে সরকার, কিন্তু ভাঁড়ারে নেই ভ্যাকসিন।’ এমনকী টিকা বণ্টনেও ‘জুমলা’ হচ্ছে বলে তোপ দাগেন তিনি। দেশের স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মনসুখ মন্দাভিয়া। এই রদবদল নিয়েও এদিন আক্রমণ শানান রাহুল। তিনি প্রশ্ন তুলেন মন্ত্রিত্ব বদল করেই সঙ্কটের মোকাবিলা সম্ভব? এই ভাবেই কী মিটবে টিকা সঙ্কট? এদিকে দেশের রাজধানী দিল্লিতে ফুরিয়ে গিয়েছে করোনা টিকা কোভিশিল্ড।

“টিকা বণ্টনেও জুমলা হচ্ছে”! টিকাকরণ নিয়ে ফের প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন রাহুল

সোমবার একটি টুইট করে ঘোষণা করেছিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। যথেষ্ট পরিমাণ টিকার জোগান না থাকায় সোমবার থেকে টিকাকরণের হারে বড়সড় পতন ঘটেছে। মঙ্গলবার থেকে দিল্লির অধিকাংশ সরকারি টিকা কেন্দ্র বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

এই রকম অবস্থা যদি দেশের অন্য রাজ্য গুলিতে হয় তাহলে দেশে ফের মহামারী দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে আজ টুইটারে আজ এক হাত নিয়েছেন রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রীকে।

“টিকা বণ্টনেও জুমলা হচ্ছে”!
“টিকা বণ্টনেও জুমলা হচ্ছে”!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত