নজরবন্দি ব্যুরোঃ ছাত্র-ছাত্রীদের টিকাকরণ করে খুলতে হবে স্কুল-কলেজ ,শিলিগুড়ির রাস্তায় SFI। বেসরকারি স্কুল গুলিতে আতিরিক্ত ফি মুকুব করতে হবে এবং ভ্যাক্সিনেশনের আওতায় সকল ছাত-ছাত্রীদের এনে অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবীতে এবার শিলিগুড়িতে পথে নামলো বাম ছাত্র সংগঠন এসএফআই।
আরও পড়ুনঃ কুম্ভ থেকে শিক্ষা নেয়নি উত্তরপ্রদেশ, কাঁওয়াড় যাত্রা নিয়ে নোটিস দিল সুপ্রিম কোর্ট
তাঁদের দাবি, বাজার হাট ,আন্যান্য অফিস খোলা এবং জনজীবন আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে ।কিন্তু স্কুল-কলেজ খুলতে নারাজ সরকার। অন্য ক্ষেত্রে সব স্বাভাবিক থাকলেও স্কুল-কলেজ খোলা হবে না কেন? পাশাপাশি তাঁদের দাবী, অনলাইন শিক্ষা ব্যবস্থার জন্য ছাত্র-ছাত্রীরা অনেকাংশে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। লকডাউন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পরিবারের আয় কমেছে। সেক্ষেত্রে, ডেটা প্যাক রিচার্জের টাকাও তাঁদের কাছে থাকছে না।


ছাত্র-ছাত্রীদের টিকাকরণ করে খুলতে হবে স্কুল-কলেজ ,শিলিগুড়ির রাস্তায় SFI ।শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ দেখায় তাঁরা।
সম্প্রতি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে সরকার। এদিকে স্কুল-কলেজ বন্ধ। ছাত্র-ছাত্রীদের ভবিষৎ এখন প্রশ্নের মুখে। এসএফআই শিলিগুড়ি জেলার সভাপতি সাগর শর্মা জানায়, বহু বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে গুলিতে অত্যাধিক হারে ফি আদায় করা হচ্ছে। স্কুল না খুললেও বিভিম্ন খাতে টাকা নেওয়া হচ্ছে। অভিভাবকরা স্কুল গুলিতে জানালেও তাতে আমল দেওয়া হয় নি।



ছাত্র-ছাত্রীদের টিকাকরণ করে খুলতে হবে স্কুল-কলেজ ,শিলিগুড়ির রাস্তায় SFI। তারা জানায়, এ বিষয়ে সুরাহা না হওয়া অবধি লাগাতার আন্দলন করবে তাঁরা। শিলিগুড়ির হাসমি চকে বিক্ষোভ দেখায় তাঁরা। মহকুমা শাসকের মাধ্যমে গণ সাক্ষরের তালিকা সহ মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হবে। মহকুমা জুড়ে চলবে তাঁদের এই কর্মসুচী।







