Travel: দার্জিলিং তো অনেক গিয়েছেন, উত্তরবঙ্গের এই জায়গাগুলি ঘুরে দেখেছেন কখনও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরম পড়লেই মনটা একটু পাহাড় পাহাড় করে। ঠান্ডা জায়গায় কয়েকদিন ছুটি কাটিয়ে আসতে চাইছেন। এদিকে আবার দার্জিলিং, কালিম্পং একঘেয়ে হয়ে গিয়েছে। নতুন ঠিকানা! তবে আর চিন্তা নেই। আজ জেনে নিন দার্জিলিংয়ের বিকল্প জায়গা কোনটা! কম খরচে ঘুরে আসতে পারবেন সহজেই।

আরও পড়ুন: Travel: দার্জিলিং এখন একঘেয়ে, গরম থেকে পালিয়ে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রাম

গীতখোলা
কালিম্পংয়ের এক পাহাড়ি জনপদ গীতখোলা। এর নামকরণ হয়েছে প্রাকৃতিক সুরমূর্চ্ছনার জন্য। এখানে এসেই এক নিমেষে সমস্ত ক্লান্তি ভুলে যাবেন। যেদিকেই তাকাবেন দেখতে পাবেন ঝরনা। পাইনের জঙ্গলে ঘেরা এই জায়গায় জনবসতি খুবই সামান্য। দুধারে বিস্তীর্ণ চা বাগান তার মাঝে চলে গিয়েছে রাস্তা। এখানে পৌঁছে মনে হবে যেন সুরের ঝংকার বাজছে। যে কারণে এই জায়গার এমন নামকরণ। নিউজলপাইগুড়ি থেকে ভাড়া গাড়িতে করে ৮৫ কিলোমিটার দূরত্বে গীতখোলায় পৌঁছে যেতে পারবেন।

দার্জিলিং তো অনেক গিয়েছেন, উত্তরবঙ্গের এই জায়গাগুলি ঘুরে দেখেছেন কখনও

 

পাবং
পাহাড়ে ঘুড়তে যাওয়ার অন্যতম কারণ কাঞ্চনজঙ্ঘার দর্শন। কালিম্পংয়ের ছোট একটি গ্রাম পাবং। জনবসতি খুব বেশি নেই। হোটেল বা হোম স্টের জানলা থেকেই নজরে পড়বে অপরূপ কাঞ্চনজঙ্ঘা। সমতলের মানুষেরা শীতপোষাক ছাড়া কিন্তু যাওয়ার কথা ভাববেন না। অফবিট ট্রেকের ব্যবস্থা আছে। নিউ জলপাইগুড়ি থেকে পাবং পৌছাতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগবে। কালিম্পং থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ঠিকানা।

দার্জিলিং তো অনেক গিয়েছেন, উত্তরবঙ্গের এই জায়গাগুলি ঘুরে দেখেছেন কখনও

তাকদা
দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঠিকানা। ‘তাকদা’ কথার অর্থ ‘কুয়াশা’। এখানে এসে মনে হবে গোটা জায়গাটাই যেন সাদা মেঘের চাদরে ঢাকা। এই পরিবেশে কয়েকদিন থাকলে নিমেষেই সব ক্লান্তি দূর হবে। তাকদা থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে না। চা বাগান, পাইন গাছের সমাহার আপনার চোখ ধাঁধিয়ে দেবে। ক্রশিং ভিউ পয়েন্ট থেকে টাইগার হিল, দূরপীন দেখতে পাবেন। এছাড়া ঘুরে আসতে পারেন তিনচুলেতেও।

দার্জিলিং তো অনেক গিয়েছেন, উত্তরবঙ্গের এই জায়গাগুলি ঘুরে দেখেছেন কখনও

দার্জিলিং তো অনেক গিয়েছেন, উত্তরবঙ্গের এই জায়গাগুলি ঘুরে দেখেছেন কখনও
দার্জিলিং তো অনেক গিয়েছেন, উত্তরবঙ্গের এই জায়গাগুলি ঘুরে দেখেছেন কখনও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত