Darjeeling: দার্জিলিং ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত টয় ট্রেন! চলছে উদ্ধার কাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার দুর্ঘটনার আভাস পাওয়া গেল দার্জিলিংয়ের ঘুম স্টেশনের কাছে। আজ সকালেই লাইনচ্যুত হয়ে পরে টয় ট্রেন! এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। এই পর্যটক ভরা ট্রয় ট্রেনটি শিলিগুড়ি যাওয়ার পথে হঠাৎ করেই থেমে যায়। এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ শরতের আকাশে কালো মেঘের ঘনঘটা, শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কোথায় কোথায় দুর্যোগ?      

এই আকস্মিক দুর্ঘটনার ফলে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে কারোর কোনরকম ক্ষতি হয়নি। এখন সমস্ত পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক রয়েছে।

6369335922799839580mf3Tp

এই প্রসঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর প্রিয়াংশু প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে জানান, ‘শনিবার সকালে ঘুম স্টেশনের কাছে শিলিগুড়িগামী একটি টয়ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটিকে সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রী বা পর্যটকদের আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। এই মুহূর্তে পরিষেবা স্বাভাবিক রয়েছে।’

দার্জিলিং ঘুম স্টেশনের কাছে লাইনচ্যুত টয় ট্রেন! আতঙ্কে যাত্রীরা

darjeeling 647 021517111436 0

দার্জিলিং এর অন্যতম বিশেষ আকর্ষণ হচ্ছে টয়ট্রেন। অনেক মানুষ দার্জিলিং যায় পাহাড় উপভোগ করার সাথে সাথে টয়ট্রেনের আনন্দ নেওয়ার জন্য। তার ওপর সামনেই পুজো। আর সারাবছর অফিস কর্মরত মানুষরা ছুটি পায় এই পুজোর চারটে দিন। এই পুজোর ছুটির সময় অনেকেই বেড়াতে আসেন পাহাড়ে। তবে এই সময় হঠাৎ করে দুর্ঘটনাটি হওয়ায় তারা ঘুরতে আসার কথা ভাববে কিনা এই মুহূর্তে সেই চিন্তা তারা করে বেড়াচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত