১০ মার্চ ব্রিগেড সমাবেশে উত্তরবঙ্গের কর্মী সমর্থকদের কলকাতায় আনার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রককে দু'টি ট্রেনের আবেদন জানিয়েছিল তৃণমূল। সিকিউরটি ডিপোজিট হিসাবে ২২ লক্ষ টাকাও জমাআ দেওয়া হয়। কিন্তু, রেলের তরফে জানিয়ে দেওয়া হল, এই ট্রেন দেওয়া সম্ভব হবে না।
তৈরি হচ্ছিল কলকাতার বুকে আরও একটি মেট্রো স্টেশন। তবে আপাতত সেই কাজ শেষ পর্যায়ে। ঋত্বিক ঘটক মেট্রো স্টেশনের ফার্স্ট লুক এবার প্রকাশ্যে। এই স্টেশনে যাত্রীদের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অত্যাধুনিক সুবিধা। এই স্টেশনে দেওয়া হবে ৭টি এসকেলেটর, ৪টি লিফট, এছাড়াও থাকবে প্রায় ৫টির ওপরে সিঁড়ি।
অনেকেই ছুটি উপভোগ করতে কোথাও ঘুরতে যেতে চান। আগামীকালও কেউ কেউ এমন কোনও প্ল্যান করে রেখেছেন। তবে এই রবিবার (২৪ সেপ্টেম্বর) যাত্রীদের হয়রানির সম্ভাবনা রয়েছে। আগামীকাল একাধিক শাখায় লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
প্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে এক চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত ট্রেনে চলল এলোপাথাড়ি গুলি। ঘটনায় নিহত চারজন। একজন আরপিএফ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। ট্রেনের মধ্যে হট্টগোল পড়ে যায়। আচমকাই এই গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। কারণ খুঁজতে তদন্ত চলছে।
নজরবন্দি ব্যুরো: বালেশ্বরে রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাসন্তীর স্বজনহারাদের পাশে দাঁড়ালেন। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছড়ানেখালি গ্রামে সন্তানহারা...
শুক্রবারের রাত যে এমন অভিশপ্ত হয়ে উঠবে তা কেউই হয়তো কল্পনা করতে পারেনি। দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬১। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজারের কাছাকাছি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কেঁপে উঠছে বাংলাদেশিরা। এবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জয়া আহসান।
আখাউড়া-আগরতলা রেলপথ চালু হলে ভারত-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত হবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। যাত্রীদের সময় বাঁচবে কমপক্ষে ১০ ঘণ্টা। পাশাপাশি খরচও অনেক কম হবে। পদ্মাসেতুর কারণেই এই সুযোগ এসেছে। সব ঠিক থাকলে দুই দেশের যোগাযোগ ব্যবস্থার জন্য আরও একটি দ্বার খুলে যাবে।