নজরবন্দি ব্যুরোঃ শুক্রবারের রাত যে এমন অভিশপ্ত হয়ে উঠবে তা কেউই হয়তো কল্পনা করতে পারেনি। দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬১। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজারের কাছাকাছি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কেঁপে উঠছে বাংলাদেশিরা। এবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জয়া আহসান।
আরও পড়ুনঃ হাতির দাঁত বিক্রি করার ছক কষেছিল পাচারকারীরা, বনকর্মী দ্বারা গ্রেফতার ৫


আহত যাত্রীদের উদ্ধার করতে একটি স্পেশ্যাল ট্রেন হাওড়া স্টেশন থেকে বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই ট্রেন শনিবার দুপুরে মৃত্যুপুরী থেকে ফিরছে। অল্প সময়ের মধ্যেই ট্রেনটি হাওড়ায় পৌঁছাবে বলে খবর। বহু অভিনেতা অভিনেত্রী সহ জয়া আহসানও এই বিষয়ে বেশ চিন্তিত। তিনি ইতিমধ্যে হেল্প লাইন নম্বরও শেয়ার করেছেন।
শুধু তাই নয় তার সাথে সামাজিক মাধ্যমে তিনি সরকারের জাড়ি করা বিবৃতি শেয়ার করেছেন। তার সাথে সাথে তিনি লিখছেন “কারও পরিচিত কেউ এই ট্রেনে ট্রাভেল করলে খোঁজ নিন” সব মিলিয়ে ভীষণ উদ্বেগ রয়েছে জয়ার।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কেঁপে উঠছে সবাই, ভীষণ উদ্বেগে রয়েছেন জয়া



গতকাল দুর্ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ সকালেই দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। শুক্রবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গতকালই ওড়িশায় প্রতিনিধি দল হিসেবে বালেশ্বর পৌঁছে গিয়েছেন রাজ্যসভার সাংসদ দোলা সেনসহ রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া।








