Ritwik Ghatak Metro Station: ঋত্বিক ঘটক মেট্রো স্টেশনের কাজ শেষ পর্যায়ে, ফাস্ট লুকেই হাঁকাল ছক্কা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৈরি হচ্ছিল কলকাতার বুকে আরও একটি মেট্রো স্টেশন। তবে আপাতত সেই কাজ শেষ পর্যায়ে। ঋত্বিক ঘটক মেট্রো স্টেশনের ফার্স্ট লুক এবার প্রকাশ্যে। এই স্টেশনে যাত্রীদের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অত্যাধুনিক সুবিধা। এই স্টেশনে দেওয়া হবে ৭টি এসকেলেটর, ৪টি লিফট, এছাড়াও থাকবে প্রায় ৫টির ওপরে সিঁড়ি।

আরও পড়ুনঃ পুজোর আগেই মা সকলের ঘরে ঘরে, ব্লিচিং দিয়ে বধ করছেন ডেঙ্গি মশারূপী অসুরকে

শুধু তাই নয় তার সাথে সাথে থাকবে প্রায় তিন থেকে চারটি টিকিট কাউন্টার। অন্যান্য কয়েকটি স্টেশনের মত থাকবে স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন। এই স্টেশনে রয়েছে ১৮০ মিটার দৈর্ঘ্যের দুটি প্রশস্ত প্ল্যাটফর্ম। সাথে ৭টি বসার বেঞ্চ। মহিলা এবং পুরুষদের জন্যও আলদা আলাদা বাথরুমের ব্যবস্থাও থাকবে।

1086154 cal metro

সাথে থাকবে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। প্রত্যেকটি দরজার সামনে একটি করে ওয়াটার কুলার। থাকবে পর্যাপ্ত পরিমানে আলো। শুধু তাই নয় এছাড়াও থাকবে আরও নানান আধুনিক ব্যবস্থা। যা পরে প্রকাশ্যে আসবে।

ঋত্বিক ঘটক মেট্রো স্টেশনের কাজ শেষ পর্যায়ে, কেমন লাগছে ফাস্টলুক? 

images 5 5

তবে সব কাজ শেষ হয়ে গেলেও বাকি রয়েছে স্টেশন এবং প্ল্যাটফর্ম ছাদের স্ক্যাফোল্ডিংয়ের কাজ। মেঝে তৈরি কাজ মোটামুটি শেষ। মেঝে তৈরি করা হয়েছে গ্রানাইট পাথর দিয়ে। এই নতুন স্টেশনটি অবস্থিত উত্তর পঞ্চান্নগ্রামে বিশ্ব বাংলা সরণির পূর্ব পার্শ্বের সার্ভিস সড়ক ও ফুটপাথ জুড়ে। এই স্টেশনের পরবর্তী স্টেশন ভিআইপি বাজার মেট্রো স্টেশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর