সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে, কলকাতা পুলিশের সবকটি থানায় সিসিটিভি লাগানো বাধ্যতামূলক। কিন্তু আদেশ মানার ইচ্ছে থাকলেও অর্থাভাবে তা সম্ভব হয়ে ওঠেনি কলকাতা পুলিশের পক্ষে। এখনো বহু থানা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। কিন্তু সিসিটিভি ক্যামেরা না থাকায় একের পর এক বিপদের সম্মুখীন হতে হচ্ছে পুলিশদের। এবার লালবাজারে পক্ষ থেকে নেওয়া হল নতুন পদক্ষেপ।
ক্রমশ বাড়ছে কসবা স্কুলের ছাত্র মৃত্যুর রহস্য! এখনও পর্যন্ত মৃত্যুর কারণ কি? সেবিষয়ে জানা যায়নি! অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রের পরিবার। এদিকে, মৃত্যুর ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কসবার সিলভার পয়েন্ট স্কুল। বৃহস্পতিবার কসবার ওই স্কুলের বাইরে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর আচমকা স্কুল বন্ধের কারণের রীতিমত অনিশ্চয়তায় পড়েছেন অভিভাবকরা!
ক্রমশ বাড়ছে ছাত্রমৃত্যুর ঘটনায় রহস্য! শোরগোল ছড়িয়েছে কলকাতায়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন ছাত্রের পরিবার। এহেন পরিস্থিতিতে কসবা স্কুলের ঘটনাস্থলে পৌঁছাল ময়নাতদন্তকারী ২ জন চিকিৎসক। কিভাবে কসবা স্কুলে মৃত্যু ছাত্রের? তদন্ত শুরু করেছেন তাঁরা। জানা যাচ্ছে, এই মুহূর্তে কসবার সিলভার পয়েন্ট স্কুলে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ ও ময়নাতদন্তকারী চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, ওপর থেকে পড়ার কারণে ছাত্রের একাধিক হাড় ভেঙে গিয়েছিল। চোয়াল, পাঁজর, কোমর ও ডান পায়ের হাড় ভেঙেছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার স্কুলের সিসিটিভি ফুটেজে দুপুর ২টো ২-এর পরের ফুটেজ আর পাওয়া যাচ্ছে না। যার ফলে সোমবার দুপুর ২টোর পর কী হয়েছিল তা জানতে পাশের একটি রিসর্টের সিসিটিভি ফুটেজ দেখার কথা ভাবছে পুলিশ। কারণ, পুলিশের কাছে যেই ফুটেজটি আছে, সেখানে দেখা যাচ্ছে, ওই দশম শ্রেণির পড়ুয়ার বারবার স্কুলের ৬ তলার বারান্দায় ঘোরাঘুরি করছে। তারপরে আর ওই ছাত্রের গতিবিধি আর ক্যামেরাবন্দি হয়নি। তাই এবার পাশের রিসর্টের থেকে ক্যামেরার ফুটেজ দেখতে চাইছে পুলিশ।
গত কয়েক দিন ধরে কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে উত্তপ্ত কালিয়াগঞ্জ। মঙ্গলবার দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নামে রাজবংশী তফসিলি ও আদিবাসী সংগঠনগুলির সমন্বয় কমিটি। মিছিলকে কেন্দ্র করে শুরু হয় বিশৃঙ্খলা। পুলিশকে লক্ষ্য করে ইট মারার অভিযোগ উঠেছে। পরে থানায় আগুন লাগিয়ে এওয়া হয়। জ্বলছে থানা, পুড়ছে গাড়ি, দোষীদের শাস্তির দাবিতে সরব শাসক দল।
উপনির্বাচনের আগে উত্তাপ বাড়ল সাগরদিঘিতে। এক কংগ্রেস কর্মীর গ্রেফতারি ঘিরে শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে। সাগরদিঘি থানার সামনে বিক্ষোভ দেখান কয়েকশো বাম-কংগ্রেসের কর্মী। এই বিক্ষোভে যোগ দিতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।