ছাত্রের রহস্য মৃত্যুর জের! অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবার স্কুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্রমশ বাড়ছে কসবা স্কুলের ছাত্র মৃত্যুর রহস্য! এখনও পর্যন্ত মৃত্যুর কারণ কি? সেবিষয়ে জানা যায়নি! অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রের পরিবার। এদিকে, মৃত্যুর ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কসবার সিলভার পয়েন্ট স্কুল। বৃহস্পতিবার কসবার ওই স্কুলের বাইরে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর আচমকা স্কুল বন্ধের কারণের রীতিমত অনিশ্চয়তায় পড়েছেন অভিভাবকরা!

আরও পড়ুন: Nadia: রেললাইনের পাশে উদ্ধার মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

প্রসঙ্গত, সোমবার দুপুরে দক্ষিণ কলকাতার কসবা রথতলা বাসস্ট্যান্ড এলাকার একটি স্কুল স্কুল চলাকালীন স্কুলের ৫ তলা থেকে পড়ে যায় দশম শ্রেণির এক ছাত্র। এরপরেই তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কিভাবে ওই ছাত্র পড়ে গেল? কিভাবে মৃত্যু হল ওই ছাত্রের? একাধিক প্রশ্ন উঠছে! রীতিমত ছাত্রের মৃত্যুর ঘটনাকে ঘিরে ঘনাচ্ছে রহস্য!

যদিওবা এই ঘটনায় ছাত্রের বাবার অভিযোগ, তাঁর ছেলের উপর প্রথম থেকেই একাধিক কারণে ক্ষোভ ছিল স্কুল কর্তৃপক্ষের। একটি প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল ওই ছাত্রের। দিতে পারেনি বলে ওকে খুব বকাবকি করা হয়েছিল। কান ধরে দাঁড় করিয়েও রাখা হয়েছিল সবার সামনে। আর এতেই খুব অপমানিত বোধ করেছিল। শিক্ষক ওর উপর মানসিক চাপ দিতেন মৃত ছাত্রের বাবার দাবি, আমার ছেলেকে খুন করা হয়েছে।

ছাত্রের রহস্য মৃত্যুর জের, স্কুল বন্ধের কারণের রীতিমত অনিশ্চয়তায় পড়েছেন অভিভাবকরা
ছাত্রের রহস্য মৃত্যুর জের, স্কুল বন্ধের কারণের রীতিমত অনিশ্চয়তায় পড়েছেন অভিভাবকরা

যদিওবা পুলিশি তদন্তের ওপর আস্থা রেখেছেন মৃত ছাত্রের পরিবার। অন্যদিকে, ছাত্র মৃত্যুর ঘটনায় উধাও হয়ে গিয়েছে স্কুলের সিসিটিভি ফুটেজ। পুলিশ সূত্রে খবর, সোমবার স্কুলের সিসিটিভি ফুটেজে দুপুর ২টো ২-এর পরের ফুটেজ আর পাওয়া যাচ্ছে না। যার ফলে সোমবার দুপুর ২টোর পর কী হয়েছিল তা জানতে পাশের একটি রিসর্টের সিসিটিভি ফুটেজ দেখার কথা ভাবছে পুলিশ। কারণ, পুলিশের কাছে যেই ফুটেজটি আছে, সেখানে দেখা যাচ্ছে, ওই দশম শ্রেণির পড়ুয়ার বারবার স্কুলের ৬ তলার বারান্দায় ঘোরাঘুরি করছে। তারপরে আর ওই ছাত্রের গতিবিধি আর ক্যামেরাবন্দি হয়নি। তাই এবার পাশের রিসর্টের থেকে ক্যামেরার ফুটেজ দেখতে চাইছে পুলিশ।

ছাত্রের রহস্য মৃত্যুর জের, স্কুল বন্ধের কারণের রীতিমত অনিশ্চয়তায় পড়েছেন অভিভাবকরা

বৃহস্পতিবার কসবার ওই স্কুলের সামনে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বর্তমানে স্কুলের ছাত্রদের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকবে। কিন্তু কবে আবার খুলবে স্কুল, তা এখনও জানানো হয়নি! তবে স্কুল কর্তৃপক্ষের এই সিন্ধান্তে রীতিমত চিন্তায় পড়েছেন পড়ুয়াদের অভিভাবকরা

ছাত্রের রহস্য মৃত্যুর জের, স্কুল বন্ধের কারণের রীতিমত অনিশ্চয়তায় পড়েছেন অভিভাবকরা

ছাত্রের রহস্য মৃত্যুর জের, স্কুল বন্ধের কারণের রীতিমত অনিশ্চয়তায় পড়েছেন অভিভাবকরা

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত