Dengue: পুজোর আগেই মা সকলের ঘরে ঘরে, ব্লিচিং দিয়ে বধ করছেন ডেঙ্গি মশারূপী অসুরকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজো আর বেশিদিন বাকি নেই, তবে পুজোর আনন্দের মাঝেই ডেঙ্গুর মশা নিয়ে বাড়ছে চিন্তার ভাজ। একের পর এক ডেঙ্গু রুগীর সংখ্যা বাড়ছে। সামনে আসছে একের পর এক মৃত্যুর খবর। এবার এই পুজোর মরশুমে ডেঙ্গুর পরিবেশের মধ্যেই কাউন্সিলরের অভিনব ভাবনা। মা নিজের হাতে সকলের বাড়ি বাড়ি গিয়ে ছড়িয়ে দিচ্ছেন ব্লিচিং এবং মশা মারার তেল।

আরও পড়ুনঃ মধ‌্যবিত্তের পকেটে ছ‌্যাঁকা, ফের বাড়ছে সবজিরদাম!

হ্যাঁ এমনই ঘটনা ধরা পড়ল দক্ষিণ দমদমে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগে খবর পাওয়া গিয়েছিল দক্ষিণ দমদমে লাগামছাড়াভাবে পাল্লা দিয়ে বাড়ছে রুগীর সংখ্যা। সেই এলাকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১০ জনেরও বেশি মানুষের। সেই কারনের এলাকার মানুষের মনে যে ভয়ের বীজ রোপণ করা আছে তা নির্মূল করতেই উন্সিলর দেবাশিষ বন্দ্যোপাধ্যায় এই অভিনব ভাবনাটি ভাবেন।

পুজোর আগেই মা সকলের ঘরে ঘরে, দুর্গারূপে বধ করছে মশা

 

শুধু মা দুর্গা নয়। মা দুর্গা সাথে সাথে লক্ষ্মী, কার্ত্তিক, গণেশ। এমনকি সরস্বতী সেজেও হাজির হয় বহু মানুষ। এমনকি একজনকে সাজানো হয় অসুররুপি মানুষ হিসেবে।এই ঘটনাটি ঘটেছে হরকালী কলোনির দেবী ঘাটে ১৫ নং ওয়ার্ডের কাছে।

পুজোর আগেই মা সকলের ঘরে ঘরে, দুর্গারূপে বধ করছে মশা

পুজোর আগেই মা সকলের ঘরে ঘরে, দুর্গারূপে বধ করছে মশা

শুধু মা দুর্গা সেজে ব্লিচিং ছড়ানোই নয়, ১৫ নং ওয়ার্ড এবং তার পাশাপাশি সকল ওয়ার্ডে চালান হয় ডেঙ্গু অভিযান। এবং পুরসভার কর্মীরা উদ্যোগ নিয়ে সমস্ত এলাকাও পরিস্কার করার ব্যবস্থা নেন। পাশাপাশি সাধারন মানুষদের সতর্ক করার জন্য ডেঙ্গু নিয়ে সতর্কবার্তা ও প্রচার করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন