Coromandel Express: বাসন্তীতে বালেশ্বরে রেল দুর্ঘটনায় পীড়িতদের পাশে রাজ্যপাল, আর্থিক সহায়তার প্রতিশ্রুতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বালেশ্বরে রেল দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাসন্তীর স্বজনহারাদের পাশে দাঁড়ালেন। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছড়ানেখালি গ্রামে সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। এই গ্রামের গায়েন পরিবারের তিন সদস্য করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার বলি।

আরও পড়ুন:বিশ্ববিদ্যালয়গুলিতে হস্তক্ষেপ রাজভবনের, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের ইঙ্গিত?

তিন ছেলেকে হারানো জননী রাজ্যপালকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। শোকার্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল। সকাল ১০টা নাগাদ রাজ্যপাল আসেন সন্তানহারা জননী সুভদ্রা গায়েনের বাড়িতে। তিন ছেলে হারাণ গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েন মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। এর পাশাপাশি স্বজনহারা অন্য দুই পরিবারের সঙ্গেও দেখা করেন রাজ্যপাল।

images 4 1

 

স্বজনহারাদের পরিবারদের পাশে দাঁড়াতে ৬ মাস তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে দেবেন রাজ্যপাল। যাদের ‘জনধন’ অ্যাকাউন্ট আছে তাঁদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন রাজ্যপাল। এরই সঙ্গে পারলৌকিক কাজের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া ফল, জামাকাপড়-সহ অন্যান্য জিনিসপত্র রাজ্যপাল সঙ্গে করে নিয়ে এসেছিলেন। বাসন্তীর বিডিওর মাধ্যমে দ্রুত সেগুলো তাঁদের হাতে পৌঁছে দেওয়া হবে।

images 6 2

  বাসন্তীতে বালেশ্বরে রেল দুর্ঘটনায় পীড়িতদের পাশে রাজ্যপাল, আর্থিক সহায়তার প্রতিশ্রুতি

বাসন্তীতে বালেশ্বরে রেল দুর্ঘটনায় পীড়িতদের পাশে রাজ্যপাল, আর্থিক সহায়তার প্রতিশ্রুতি
বাসন্তীতে বালেশ্বরে রেল দুর্ঘটনায় পীড়িতদের পাশে রাজ্যপাল, আর্থিক সহায়তার প্রতিশ্রুতি

স্থানীয় মানুষজন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পেয়ে নিজেদের অভাব অভিযোগের কথা পাড়েন। বিশেষত এলাকায় পানীয় জলের সমস্যা, নদী বাঁধ সমস্যা রাজ্যপালের কাছে বলেন স্থানীয়রা। বিডিওকে ডেকে রাজ্যপাল সমস্ত সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করে থাকেন। এলাকায় কোনও কাজ কারবার নেই, এই বিষয়টা এলাকার বেকার যুবকরা এদিন রাজ্যপালের কাছে জানিয়েছেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন