২২ লক্ষ টাকা দিয়েও ট্রেন পেল না তৃণমূল, কেন এই সিদ্ধান্ত রেলের?

TMC: পরিকল্পনা ছিল, ৮ মার্চ নিউ কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দলের কর্মীরা একটি ট্রেনে আসবেন ও  ১০ তারিখ ফিরে যাবেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১০ মার্চ ব্রিগেড সমাবেশে উত্তরবঙ্গের কর্মী সমর্থকদের কলকাতায় আনার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রককে দু’টি ট্রেনের আবেদন জানিয়েছিল তৃণমূল। সিকিউরটি ডিপোজিট হিসাবে ২২ লক্ষ টাকাও জমাআ দেওয়া হয়। কিন্তু, রেলের তরফে জানিয়ে দেওয়া হল, এই ট্রেন দেওয়া সম্ভব হবে না। রেলমন্ত্রকের এই সিদ্ধান্তের নেপথ্যে বিজেপির প্রতিহিংসার রাজনীতিই দেখছে তৃণমূল।

আরও পড়ুন: রাজনীতির দিকে আরও এক ধাপ, ইস্তফা দিলেন অভিজিৎ, মোদীর হাত ধরে কবে যোগ বিজেপিতে?

ট্রেন না দেওয়ার কারণ হিসাবে রেলমন্ত্রকের তরফে বলা হয়েছে, অপারেশনাল কনস্ট্রেনটস। অর্থাৎ, যে যে তারিখে তৃণমূল ট্রেন চেয়েছে সেই সব দিনে অতিরিক্ত ট্রেন চালালে যাত্রী-ভোগান্তির আশঙ্কা তৈরি হবে। পরিকল্পনা ছিল, ৮ মার্চ নিউ কোচবিহার ও আলিপুরদুয়ার থেকে দলের কর্মীরা একটি ট্রেনে আসবেন ও  ১০ তারিখ ফিরে যাবেন।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন